এ বছর বাংলাদেশিদের হজে যাওয়ার সম্ভাবনা: ধর্ম প্রতিমন্ত্রী
চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত হজের বিষয়ে আর্থিক লেনদেন না করার অনুরোধ
ধর্ম প্রতিমন্ত্রী হজে যাওয়ার সম্ভাবনা নিয়ে সংবাদে বক্তব্য দিচ্ছেন. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
এ বছর সারা বিশ্বের মুসল্লিদের নিয়ে হজ পালন হবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে সোমবার সৌদি আরবের জেদ্দায় দু’দিনের সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাত্রার আগে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান চ্যানেল আইকে বলেছেন, করোনা সংক্রমণ কমে যাওয়ায় এ বছর বাংলাদেশিরা হজে যেতে পারবেন বলে তিনি আশাবাদী। তবে চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত হজের বিষয়ে আর্থিক লেনদেন না করতে বলেছেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






