চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ ফাঁসের ফাঁসি কবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৯ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৮
সম্পাদকীয়
A A

প্রশ্নফাঁসের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিভিন্ন চক্র ধরার খবরে স্বস্তি এলেও আবারও অস্বস্তি হিসেবে দেখা দিয়েছে নতুন অভিযোগ। এবার অভিযোগ দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যলয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে । শুক্রবার ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‘পরীক্ষা শুরুর ৪৩ মিনিট আগে শিক্ষার্থীদের মোবাইলে হাতে লেখা প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। শুক্রবার সকালে পরীক্ষা শুরুর আগে উত্তরসহ প্রশ্নপত্র শিক্ষার্থীদের মোবাইলে আসে। পরীক্ষা শেষে অনুষ্ঠিতব্য প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিলও পাওয়া গেছে।’

এ বিষয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম সাংবাদিকদের বলেন: ‘সর্বোচ্চ নজরদারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নফাঁসের কোনো ভিত্তি নেই। আমরা এমন কোনো অভিযোগ পাইনি।’

Banglabid

দেশের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নজরদারির খবরে আমরা আশ্বস্ত হতে চাই। কিন্তু বিষয়টিকে এভাবে উড়িয়ে না দিয়ে বরং এ বিষয়ে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে আমরা মনে করি।

ডিজিটাল প্রযুক্তির এই যুগে প্রশ্নফাঁসসহ এ ধরনের নানা অপরাধ নির্মূল করা অনেক চ্যালেঞ্জের সেটা আমরা বুঝি। তবে অপরাধীদের কৌশলের সঙ্গে ভর্তি পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্টদের আরও সতর্ক হতে হবে। অপরাধীদের আইনের আওতায় আনতে সরকারের বিভিন্ন সংস্থার সাথে আরও কার্যকর সমন্বয় করা যেতে পারে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে গত এইচএসসি পরীক্ষায় যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ঠিক তেমন ব্যবস্থা গ্রহণ করা না হলে প্রশ্নফাঁস আবারও মহামারী আকার ধারণ করতে পারে বলে আমাদের শঙ্কা। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিপ্রশ্নফাঁসভর্তি পরীক্ষাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মূল মজুরি ৭০ শতাংশ বাড়ানোর দাবি পোশাক শ্রমিকদের

পরবর্তী

চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর যাচ্ছেন ফরিদুর রেজা সাগর

পরবর্তী

চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর যাচ্ছেন ফরিদুর রেজা সাগর

ইলিশ বাড়ুক, জেলে বাঁচুক

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT