চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ কেমন পাশবিকতা! এ কেমন নারকীয়তা

৫:৫৭ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৬
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বাগেরহাটে সংখ্যালঘু পরিবারের গৃহবধূর ওপর প্রভাবশালীর পাশবিক নির্যাতনের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ এবং প্রভাবশালী সন্ত্রাসী সোবাহান মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবি তোলার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

ফেসবুক স্ট্যাটাসে ইমরান লিখেছেন, “এ কেমন পাশবিকতা! এ কেমন নারকীয়তা!
পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে সংখ্যালঘু গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের প্রভাবশালী সন্ত্রাসী সোবাহান মোল্লা।

অত্যাচার সহ্য না করতে পেরে ঐ গৃহবধূর স্বামী বাধা দিতে গেলে তাকে খুন করতে উদ্যত হয় সোবাহান মোল্লা। স্বামীকে বাঁচাতে গিয়ে পায়ের পাতা গোড়ালির কাছে কেটে যায় নির্যাতিতা গৃহবধূর। তাকে চিকিৎসার জন্য হাসপাতালেও নিতে দেয়নি নরপশু সোবাহান।
ঘটনার এতদিন পার হলেও এখনো ধর্ষক সোবাহান মোল্লাকে আটক করতে পারেনি পুলিশ।

আসুন, সবাই মিলে ধর্ষক সোবাহান মোল্লার ফাঁসির আওয়াজ তুলি। এই রাষ্ট্র, এর বিচারব্যবস্থা বধির হয়ে গেছে। সবাই মিলে আওয়াজ না তুললে কোনো অপরাধেরই বিচার হয় না।

একের পর এক অপরাধের বিচার না হওয়াতেই অপরাধীরা বেপরোয়া হওয়ার স্পর্ধা দেখাচ্ছে। কারো উপর ভরসা করে হবে না, আমাদের বাঁচার লড়াই আমাদেরকেই করতে হবে। নয়তো কাল এর শিকার হবো আমি, আপনি অথবা আমাদের পরিবারের কেউ।

ঐক্যবদ্ধ হোন, আওয়াজ তুলুন। ঐক্যবদ্ধ হলে সোবাহান মোল্লার বিচার হবেই, কেননা বিক্ষুব্ধ জনগণের শক্তিই সবচেয়ে প্রবল।
২৪ ঘন্টার মধ্যে ধর্ষক সোবাহান মোল্লার হাতে হাতকড়া দেখতে চাই।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান এইচ সরকারধর্ষণনারী নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT