চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ উদ্যোগ ছড়িয়ে পড়ুক দেশের সব নগরে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

আগামী ১৭ ডিসেম্বর থেকে সচিবালয়ের চারপাশের এলাকাকে হর্ন বিহীন এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার। সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা হর্ন বিহীন এলাকা হিসেবে কার্যকর করা হবে। ওই এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রথম অপরাধের জন্য অনধিক ১ মাস কারাদণ্ডে বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এবিষয়ে করণীয় নির্ধারণী এক এক সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি খুবই ইতিবাচক বলে আমরা মনে করি।

হর্ন শব্দদূষণের এবং স্বাস্থ্যহানির অন্যতম কারণ। চিকিৎসকদের মতে বিকট শব্দে হর্ন সুস্থ মানুষের জন্য বিশেষ করে শিশু, শিক্ষার্থী এবং রোগীদের জন্য ভয়ানক। এর কারণে মানুষ বধিরতার মতো রোগে আক্রান্ত হতে পারে। এ ছাড়া হঠাৎ হর্ন বাজানোর ফলে মানুষের মনে আচমকা ভীতির সৃষ্টি হয়, এই ভীতি মানসিক রোগের কারণ হতে পারে। সাম্প্রতিক বছগুলোতে শব্দ দূষণ ও অযথা হর্ন বাজানো নিয়ে নানা সচেতনতা ও কর্মসূচি পালিত হচ্ছে।

উইকিপিডিয়ার তথ্যমতে, একজন সুস্থ মানুষ ২০ থেকে ২০,০০০ স্পন্দনের শব্দ শুনতে পারে। মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক মাত্রা ৪০-৫০ ডিবি পর্যন্ত। এমন অনেক হর্ন রয়েছে, যে হর্নগুলো ৬০ ডিবি থেকে শুরু করে ১২০ ডিবি পর্যন্ত শব্দ উৎপন্ন করে। সাধারণত ৬০ ডিবি শব্দ মানুষকে সাময়িকভাবে এবং ১০০ ডিবি শব্দ সম্পূর্ণ বধিরতা সৃষ্টি করতে পারে।

মোটরসাইকেলে যে হর্ন বাজানো হয়, তা অপেক্ষাকৃতভাবে গাড়ির শব্দের চেয়ে কম ডেসিবেল (ডিবি) সমৃদ্ধ। তবে বেশির ভাগ গাড়িতে দ্বৈত হর্ন ব্যবস্থা রয়েছে। এছাড়া বাণিজ্যিক গাড়িগুলোতে (বাস, ট্রাক, টেম্পো) প্রাইভেট গাড়ির চেয়ে বেশি ডিবির হর্ন সংযুক্ত করে দেয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। হাইড্রোলিক হর্ন ব্যবহারের ওপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিষেধাজ্ঞা থাকলেও সেগুলো মনিটর করার মতো যথা সংখ্যক জনবলের যথেষ্ট ঘাটতি রয়েছে। তারপরেও বিভিন্নসময় সপ্তাহ ও পাক্ষিক ভিত্তিতে অভিযান নয়তো কর্মসূচির মাধ্যমে এ বিষয়ে কাজ করতে দেখা যায়। যা চালক ও যানবাহন মালিকদের মধ্যে সচেতনতা তৈরি করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভায় এই হর্ন বিরোধী এই নিয়ম ধীরে ধীরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে, যা আশাজাগানিয়া। শুধু সরকারি নিয়মের কারণে বা দণ্ডের ভয়ে হর্ন বিষয়ে নিয়ম মানলে চলবে না, যানবাহন মালিক ও চালক সবাইকে বিষয়টি ভালভাবে অনুধাবন করে কার্যকর করতে হবে। আন্ত:মন্ত্রণালয়, গণমাধ্যমসহ বিভিন্ন কর্তৃপক্ষের যথাযথ কর্মসূচির মাধ্যমে হর্ন বিহীন এই ইতিবাচক বিষয়টির চর্চা সারাদেশের সব যানবাহনবহুল নগরে ছড়িয়ে পড়ুক, এই আমাদের প্রত্যাশা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চস্বরে হর্নহর্ন হুদাই বাজায় ভুদাই
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT