চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ আর রহমানের জন্য গাইলেন ব্রায়ান অ্যাডামস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

প্রখ্যাত সংগীতশিল্পী ব্রায়ান অ্যাডামস সংগীত নিয়ে বিশ্বভ্রমণের অংশ হিসেবে সম্প্রতি ভারতে গিয়েছিলেন। সফরে এসে তিনি গত শনিবার তার দেখা হয়েছিল ভারতের নামকরা সুরকার ও গায়ক এ আর রহমানের সঙ্গে। শুধু সাক্ষাতই না, এ আর রহমানের জন্য গানও গেয়েছেন ব্রায়ান অ্যাডামস।

একটি ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করে সে কথা জানিয়েছেন এ আর রহমান। তাদের সাক্ষাতের সময় সেখানে সঙ্গে ছিলেন রহমান পুত্র এ আর আমিনও। পোস্টে এ আর রহমান লিখেছেন, ‘ব্রায়ানের সঙ্গে অসাধারণ বন্ধুত্বপূর্ণ আড্ডা হলো। আমরা গান-বাজনা এবং অস্কার নিয়ে কথা বলেছি!’

ভবিষ্যতে একসাথে কাজ করারও কথা জানিয়েছেন তারা দুজনে।

নিরামিষভোজি ব্রায়ান যেখানেই যান সঙ্গে করে তার কুক’কে নিয়ে যান। ভারতেও তার ব্যতিক্রম ছিল ছিল না। রহমান ও ব্রায়ান সাক্ষাতের পরে তারা দুজনে সেই কুকের তৈরি খাবার খান। ব্রায়ানকে ভারতীয় খাবার ইডলি খেতে বলেন রহমান, ব্রায়ান পরে কোনো একসময় তা খাবেন বলে তাকে আশ্বস্ত করেন। আড্ডাকে আজীবন স্মরণীয় করে রাখতে এ আর রহমানের উদ্দেশ্যে ব্রায়ান অ্যাডামস গানও গেয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

গত ৯ অক্টোবর আহমেদাবাদে একটি কনসার্টের মধ্য দিয়ে ভারত সফর শুরু করেন ব্রায়ান অ্যাডামস। এটি তার পঞ্চম ভারত সফর। এরআগে ১৯৯৫, ২০০১, ২০০৩ ও ২০১১ সালে দেশটিতে সংগীত সফর করেন ৫৮ বছর বয়সের এই শিল্পী। ব্রায়ান মূলত আহমেদাবাদ, হায়দ্রাবাদ, বেঙ্গালুর, মুম্বাই ও দিল্লীতে কনসার্ট করতে এ সফরে এসেছেন।

ব্রায়ান অ্যাডামসের কনসার্টটির শিরোনাম ‘আলটিমেট’। অ্যারবামটি তার জনপ্রিয় ২১টি গান নিয়ে সাজানো,যা ২০১৭ সালের ৩ নভেম্বর প্রকাশিত হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এ আর রহমানব্রায়ান অ্যাডামস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT