জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রাত সাড়ে ৯টায় থাইল্যান্ড পৌঁছেছে। তার অবস্থা অপরিবর্তিত। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা শুরু হবে।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে রওশান এরশাদ ব্যাংককে পৌঁছেছেন জানিয়ে তার ছেলে সাদ এরশাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনরকম গুজব তৈরি না করার অনুরোধ জানিয়েছেন।







