চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস্পানিওলের মাঠে হেরেছে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ পূর্বাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লিগে এলোমেলো আগানোর পর ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। ধারাবাহিকতা অবশ্য ধরে রাখতে পারল না। মঙ্গলবার রাতে এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরে বসেছে জিনেদিন জিদানের দল।

লিগে টানা চার জয়ের পর দেখা হারে ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকল রিয়াল। বার্সেলোনা ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট শীর্ষে। ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখেছিলেন জিদান। করিম বেনজেমাকেও শুরুর একাদশে রাখেননি। এলোমেলো খেলা রিয়াল অবশ্য প্রথমার্ধ গোলশূন্য রাখতে পারে। কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল দুপক্ষই। গোলে রূপান্তর করতে পারেনি।

মধ্যবিরতির পর এস্পানিওল গা ঝাড়া দিয়ে খেলতে থাকে। একেরপর এক আক্রমণ শানায় রিয়ালের গোলমুখে। অনেক সুযোগ নষ্টের মহড়ার পর স্বাগতিকদের একমাত্র সাফল্যটি আসে যোগ করা সময়ে। এসময় জয়সূচক গোলটি আনেন মোরেনো, বলের যোগানদাতা সার্জিও গার্সিয়া।

মূর্তিকারিগর

আগামী ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির মাঠে খেলতে যাওয়ার আগে এমন হার রিয়াল মাদ্রিদের জন্য সতর্কবার্তাই হয়ে থাকল।

Jui  Banner Campaign
ট্যাগ: এস্পানিওলরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

দেশে আর পাতানো নির্বাচন হবে না: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিলেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT