তথ্যপ্রযুক্তি

‘এসো রোবট বানাই’র দ্বিতীয় রোড শো

‘এসো রোবট বানাই’র দ্বিতীয় রোড শো

ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পর এবার জিপিএইচ ইস্পাত ‘এসো রোবট বানাই’ অনুষ্ঠানের রোড শো অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে।

ঢাকায় নির্বাচিত তিনটি এবং ঢাকার বাইরে সাতটিসহ মোট দশটি বিশ্ববিদ্যালয়ে এই রোড শো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে একটি রোবোটিক কমিউনিটি তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে ‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’ আয়োজন। প্রস্তুতির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে এই রোড শো।

রোড শো থেকে নির্বাচিতদের নিয়ে অনুষ্ঠিত হবে ষ্টুডিও রাউন্ড। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:এসো রোবট বানাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…