চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসেছে শাফিন আহমেদের সেই আলোচিত গান

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
৯:১৩ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
অন্যান্য
A A
শাফিন আহমেদ

শাফিন আহমেদ

ও মাই গড

তোমার নেই বুঝি প্রিজমা সেলফি

নেই ওয়েস্টইন

চেক–ইনস বেবি

কেমনে হবে সুপারস্টার

সবাই এখন সুপার বিজি

Reneta

ঘুরছে মাথা সুপার ডিজি

যে যার যার রাজত্বে

উড়ছে খোলা আকাশে

দেখো আজ আলোকিত সব

কোটি তারার আকাশে

ইতিহাস গড়ছে সবাই

ইউটিউব আর ফেসবুকে

সবাই লিজেন্ড।।

এ কোন শাফিন আহমেদ? অন্যরকম মেজাজ তার! অন্যরকম গায়কী! আর গান গেয়ে গেয়ে তিনি কী বলছেন? কী ​বার্তা পৌঁছে দিতে চান সবার মাঝে?

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কথা হলো দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম সদস্য শাফিন আহমেদের সঙ্গে। প্রথমে প্রশ্ন করেছেন শাফিন নিজেই? ‘গানটা শোনা হয়েছে? না শুনলে কিছুই বুঝতে পারবেন না। গত কয়েক দিনে আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আমি কোনো কথার জবাব দেইনি। কারণ আমার জবাব এই গান।’

তিনি আরও বলেন, ‘এখন লিজেন্ড শব্দটার অপব্যবহার হচ্ছে। যত্রতত্র ব্যবহার করা হচ্ছে শব্দটা। ভক্তরা তো পাগলামী করবেই, কিন্তু শিল্পীদেরকে তো ব্যাপারটা বুঝতে হবে।’

এ সময় এই গানটি গাওয়ার দরকার হলো কেন? শাফিন আহমেদ বলেন, ‘ফেসবুক আর ইউটিউব জনপ্রিয়তার মাপকাঠি নয়। ইউটিউবে কত ভিউ হচ্ছে আর ফেসবুকে কত লাইক আসছে—কোনোটাই জনপ্রিয়তার মানদন্ডে বিবেচ্য নয়। এসব কেনা যাচ্ছে। কেনা হচ্ছে। আর তা দেখে যদি শিল্পীর গর্ব হয়, সে যদি মনে করে কিছু একটা হয়ে গেছে—এটা খুব ভুল হবে। আর তা দেখে যদি কোনো দর্শক বা শ্রোতা মনে করেন— এটাই সবচেয়ে ভালো, সবচেয়ে জনপ্রিয়। তাহলে বারোটা যা বাজার, বেজে গেল। আমরা এই দিকটাই সবার কাছে তুলে ধরতে চেয়েছি। আশা করি, তুলে ধরতে পেরেছি।’

সব বিতর্ক ছাপিয়ে আজ বৃহস্পতিবার মাল্টিসোর্সিংয়ের ইউটিউব চ্যানেলে এসেছে খুবই আলোচিত ‘লিজেন্ড’ গানের লিরিক ভিডিও। কথা লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ। ফুয়াদ আল মুক্তাদির এখানে অন্যরকম একটি কাজ করেছেন। র‍্যাপ অংশে দারুণ করেছেন তৌফিক।

শাফিন জানান, ফুয়াদ এখন আছেন যুক্তরাষ্ট্রে। তিনি সেখান থেকেই সব করেছেন, আর ঢাকায় কণ্ঠ দিয়েছেন শাফিন। এ মাসেই গানটির মিউজিক ভিডিও তৈরি করা হবে।

যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানের সঙ্গে ফুয়াদ আল মুক্তাদির

এদিকে শাফিন আহমেদকে নিয়ে গত ৬ এপ্রিল ডাবম্যাশ ভার্সনে মজা করে সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। আর তা দেখে ফুয়াদের ওপর রাগ করেন শাফিন। পরদিন ৭ এপ্রিল রাতে ফেসবুকে দেওয়া আরেকটি ভিডিওতে ফুয়াদকে এর জন্য ক্ষমা চাইতে বলেন। তবে ভিডিওর শেষ দিকে তিনি বলেছেন, ‘আমার ভক্তদের কথা আর অনুরোধ বিবেচনা করে আমি তোমাকে মাফ করে দিলাম।’

ব্যাপারটি দেখে তখন অনেকেই অবাক হন। শাফিন আহমেদ নিজেকে ‘লিজেন্ড’ ভাবছেন, তিনি নিজেকে নিয়ে অনেক গর্ব করছেন–এমন সব অভিযোগ ওঠে শাফিনের বিরুদ্ধে।

৮ এপ্রিল দুপুরে ‘ভিডিও–তর্ক নয়, শাফিন আর ফুয়াদের বড় চমকের আভাস’ শিরোনামে চ্যানেল আই অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। জানানো হয়, পুরোটাই একটা চমক। সেখানে বলা হয়, এই দুই তারকা বড় কোনো কাজ করেছেন। বড় কোনো চমক! আগামী কিছুদিনের মধ্যে তা সামনে আসবে। কাজটি সামনে আসার আগে প্রচারণার কৌশল হিসাবে এই দুটি পাল্টাপাল্টি ভিডিও ফেসবুকে এসেছে।

তখন শাফিন আহমেদ বলেছিলেন, ‘এখনই সব বলতে চাচ্ছি না। তবে একটা বড় কিছু যে হচ্ছে, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।’

আজ বৃহস্পতিবার ‘লিজেন্ড’ গানটি শোনার পর তা–ই মনে হবে সবার।

শাফিন আহমেদের ​‘লিজেন্ড’ গানের লিরিক্যাল ভিডি :

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT