চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসেছে কবরীর নিজের নানা গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
সোহরাওয়ার্দি উদ্যানে কবরীর ‘স্মৃতিটুকু থাক’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে লেখক ও অতিথিরা

সোহরাওয়ার্দি উদ্যানে কবরীর ‘স্মৃতিটুকু থাক’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে লেখক ও অতিথিরা

‘কবরী সম্পর্কে কী বলব, কবরী আমাদের সময়ের হার্টথ্রব। তার সেই স্মৃতি এখনও আমাদের মধ্যে। আমাদের এখানকার সিনেমা শিল্পের যাত্রা এবং অগ্রগতি যেটা কিছুটা হলেও মুখ থুবড়ে পড়েছে, সেই পুরনো স্বাদটা এই বইয়ে খুঁজে পাব।’ বললেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। চিত্রনায়িকা কবরীর আত্মজীবনী ‘স্মৃতিটুকু থাক’ বইয়ের মোড়ক অনুষ্ঠানে আসেন তিনি। সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার মোড়ক-উন্মোচন চত্বরে আজ শনিবার বিকালে কবরীর এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঢাকাই সিনেমার অন্দর–বাহিরের পাশাপাশি এই শিল্পের ওপর মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনীতির নানা কথা উঠে এসেছে কবরীর লেখায়। রয়েছে কবরীর অপ্রকাশিত কিছু আলোকচিত্র আর না শোনা কিছু গল্প। কবরী বলেন, ‘নতুন করে কী বলব? আপনারা আমার মনের কথা জানেন। আমি জানি, আমার দর্শক, শ্রোতা, যারা আমাকে ভালোবাসেন, তারা আমার মনের কথা জানেন। বই না পড়লে কিছুই জানা যায় না। বই আপনাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবে। বই আপনার সময় কাটাবে। দুঃখমোচন করবে। অনেক কিছু শেখাবে।’

প্রবাসী চিত্রশিল্পী মনিরুল ইসলাম বলেন, ‘কবরী ইজ কবরী। মানুষ হিসাবে ওনাকে আমার খুবই ভালো লাগে। অতি সাধারণভাবে থাকেন। সিনেমার শিল্পীরা অন্যরকম বলে প্রচার রয়েছে, কিন্তু তার সরলতা ও হাসি বিরাট জিনিস।’

Banglabid

চিত্রগ্রাহক মাহফুজুর রহমান বলেন, ‘সুন্দর লাগছে বইটা। নিশ্চয়ই বইটা ভালো হবে।’

নিজের বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন কবরী

বিকাল চারটার পর সোহরাওয়ার্দী উদ্যানে আসেন কবরী। এগিয়ে যান মোড়ক উন্মোচনের জন্য নির্ধারিত স্থানে। বইমেলার জনস্রোতও এ সময় তার পিছু নেয়। মোড়ক উন্মোচনের আগে সেখানে কবরীকে ঘিরে আড্ডা জমে ওঠে। কেউ কবরীর সঙ্গে ছবি তুলতে চান, কেউ কথা বলতে চান, আবার কেউ দেখতে চান প্রিয় শিল্পীকে। মেলার বাংলা একাডেমি অংশের ৬৫-৬৬ নম্বরে বিপিএলের স্টলে পাওয়া যাচ্ছে কবরীর বইটি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর স্টলে যান কবরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী রোমানা ইসলাম, সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, ইউআইটিএসের উপাচার্য ড. সোলায়মান, বিপিএলের পরিচালক গাজী নাসির উদ্দিন খোকন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স রাশনা হাসান।

Reneta

এই বইয়ের ভূমিকা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ।

১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ ছবিতে অভিষেক হয় কবরীর। এরপর অর্ধশতকে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৬ সালে মুক্তি পায় কবরীর পরিচালার প্রথম চলচ্চিত্র ‘আয়না’। সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

আলোকচিত্রী : তানভীর আশিক ও সাকিব উল হাসান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT