শিক্ষা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ রোববার

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ রোববার

ফাইল ছবি

রোববার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। বেলা ১২টায় সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

এর আগে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।

বিষয়:এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…