বিনোদন

এসএজি অ্যাওয়ার্ডে সেরা উইল স্মিথ ও জেসিকা চ্যাস্টেইন

অস্কার সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার পুরস্কার গ্রহণের সময় উইল স্মিথ ও জেসিকা চ্যাস্টেইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সান্তা মনিকা এয়ারপোর্টে বসেছিল জমকালো স্ক্রিন অ্যাকটর্স গিল্ড অ্যাওয়ার্ডের (এসএজি) আসর। বাংলাদেশ সময় ২৮ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৭টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসিকা চ্যাস্টেইন।

‘কিং রিচার্ড’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। এই ছবিতে টেনিস সুপারস্টার সেরেনা উইলিয়াম ও ভেনাস উইলিয়ামের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে জেসিকা পুরস্কার জিতেছেন ‘দ্য আইজ অব টাম্মি ফায়ে’র জন্য।

মুভি ক্যাটাগরির আউটস্ট্যান্ডিং কাস্ট বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘কোডা’। ছবিটি একটি পরিবারকে ঘিরে যেখানে একটি মেয়ে ছাড়া সবাই বধির।

টেলিভিশন ক্যাটাগরিতে সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘সাকসেশন।’ এই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন লি জাং-জাই (স্কুইড গেম) এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন হাইয়েওন জাং (স্কুইড গেম)। এই প্রথম কোনো কোরিয়ান তারকা এই বিভাগগুলোতে পুরস্কার জিতলো। এছাড়াও আউটস্ট্যান্ডিং অ্যাকশন পারফর্মেন্স পুরস্কার জিতেছে ‘স্কুইড গেম।’

বিষয়:উইল স্মিথ কিং রিচার্ড কোডা জেসিকা চ্যাস্টেইন সাকসেশন স্কুইড গেম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…