চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপে ভালো করতে আত্মবিশ্বাসী আবু হায়দার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি দলে নিয়মিত মুখ আবু হায়দার রনি। আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন এ বাঁহাতি পেসার। আহামরি কিছু করতে না পারলেও মন্দ হয়নি ব্যাক-টু-ব্যাক সিরিজ খেলার অভিজ্ঞতা। এবার ওয়ানডে দলেও রাখতে চান পারফরম্যান্সের প্রতিফলন।

এশিয়া কাপের ১৫ সদস্যের দলে আছেন আবু হায়দার। সুযোগ পেলে দিতে চান নিজের সর্বোচ্চটা, ‘আমার আত্মবিশ্বাস খুব ভালো অবস্থায় আছে। খুব ভালো বোলিং হচ্ছে এখন পর্যন্ত। শেষ দুটি সিরিজও খুব ভালো বোলিং হয়েছে। চেষ্টা করব ওই ধারাটাই যেন রাখতে পারি। অনুশীলনেও খুব পরিশ্রম করছি। যদি সুযোগ পাই সেরাটা দেয়ার চেষ্টা করব।’

এশিয়া কাপের দলে অধিনায়ক মাশরফী ছাড়াও রুবেল ও মোস্তাফিজ আছেন পেস বোলিং করতে। পেস আক্রমণে এই ত্রয়ীর অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ। একাদশে সুযোগ পেতে আবু হায়দারকে ছাড়িয়ে যেতে হবে তাদের। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ২২ বছরের এ তরুণের রোমাঞ্চের পাশাপাশি আছে চ্যালেঞ্জও।

Banglabid

‘এটা একটা চ্যালেঞ্জ আসলে। জাতীয় দলে যারা আছেন সবাই প্রতিষ্ঠিত বোলার। তাদের মধ্যে আমার অভিজ্ঞতা একটু কম। চেষ্টা করছি এখান থেকে যতটুকু পারা যায়, নিজেকে অভিজ্ঞ করতে। সিনিয়রদের দেখে যতটুকু শেখা যায়। আর একটা প্রতিযোগিতা তো থাকে।’

‘চারজন পেস বোলার আছি আমরা। তিনজন বা দুজন ভালো করছে। এটা আমার মধ্যেও তাগিদ আসে যে আমাকেও ভালো করতে হবে। জাতীয় দলে থাকতে হলে, ম্যাচ খেলতে হলে অনেক ভালো করতে হবে। এটা দলের মধ্যে একটা ভালো ব্যাপার যে অভিজ্ঞতা অর্জন করা, ভালো করার চেষ্টা করা। এটা উপভোগ করছি।’ বলেন আবু হায়দার।

মঙ্গলবার অনুশীলনে যোগ হয়েছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। টাইগারদের সঙ্গে দুই বছর পূর্তির দিনে খুব বেশি কাজ করেননি এই ক্যারিবিয়ান কিংবদন্তি। পাইপলাইনে থাকা ভবিষ্যৎ পেসার খালেদ, শরিফুলদের সময় দিয়েছেন। আবু হায়দার মুখিয়ে আছেন তার কাছ থেকে খুঁটিনাটি অনেক কিছুই শিখে নিতে।

Reneta

সোমবার মিরপুরে দিবা-রাত্রির অনুশীলনজুড়ে ছিল ম্যাচের আদল। পেসারদের সামনে নির্দিষ্ট লক্ষ্য ছুঁতে ব্যাটসম্যানরা করেছেন প্রাণপণ লড়াই। বেশিরভাগ সময় সফল হয়েছেন বোলাররা। এমন অনুশীলন আসল ম্যাচে খুব কাজে দেবে বলেই বিশ্বাস আবু হায়দারের।

‘উপলব্ধি বলতে এটা কিন্তু ভালো একটা অনুশীলন। এই পরিস্থিতিগুলো ম্যাচে আসে। দেখা যাচ্ছে এক ওভারে ৬ রান, ৭ রান লাগে বা ৯ রান লাগে; তখন আপনার ডিফেন্ড করতে হয়। ব্যাটসম্যানদেরও চ্যালেঞ্জ এক ওভারে ৯/১০ রান নেয়ার। এই অনুশীলন করলে আত্মবিশ্বাসের মাত্রা বেড়ে যাবে, আর মাথায় আসবে এই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হবে। যেমন কাল(সোমবার) প্রথম বলে একটা বাউন্ডারি হয়েছে, তখন চেষ্টা করেছি পরের ৫টা বল কীভাবে ডিফেন্ড করা যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু হায়দার রনিএশিয়া কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT