চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপেই অনিশ্চিত হার্দিক পান্ডিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। হার্দিক পান্ডিয়া তখন তার প্রথম স্পেলে টানা পঞ্চম ওভার বল করছেন। ওই ওভারের পঞ্চম বলটি করতে গিয়ে হটাৎই ফলোথ্রুতে স্টেপ মিস করে পড়ে যান তিনি।

সঙ্গে সঙ্গেই ছুটে যান সতীর্থরা। হার্দিকের কাছে ছুটে যান পাকিস্তানি দুই ব্যাটসম্যান বাবর আজম, শোয়েব মালিকও। কিন্তু মাটি থেকে উঠতেই কষ্ট হচ্ছিল ভারতীয় অলরাউন্ডারের। দ্রুতই মাঠে প্রবেশ করেন ভারতীয় দলের চিকিৎসক। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয় হার্দিককে।

পাকিস্তান ইনিংসে আর বল করতে পারেননি হার্দিক। মাঠেই নামতে পারেননি আর। তবে পাকিস্তান ইনিংস বেশি লম্বা হয়নি বলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে খুব একটা বেগ পেতে হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বীদের ১৬২ রানে অলআউট করে ভারত ম্যাচ জেতে ৮ উইকেটে।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র পক্ষ থেকে পরে জানানো হয়েছে, পিঠের নিচের দিকে বড় চোট পেয়েছেন হার্দিক। তবে এখন তিনি দাঁড়াতে পারছেন। মেডিকেল দল তার পরিচর্যা করছে।

এখন প্রশ্ন, পুরো এশিয়া কাপেই হার্দিক অনিশ্চিত কিনা। সর্বশেষ যে অবস্থা, তাতে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে পান্ডিয়াকে পাওয়া নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে ভারত। পেস অলরাউন্ডিংয়ে বড় ভূমিকা রেখে চলা এ তারকা খেলতে না পারলে ভারতের জন্য বড় ধাক্কা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টসহার্দিক পান্ডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT