চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া একাদশে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ ও ২১ মার্চ শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টুয়েন্টি ম্যাচ। যেখানে এশিয়া একাদশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। তারা- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।

মিরপুরে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এশিয়া একাদশের স্কোয়াড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। জানান, ভারতের চার ক্রিকেটারের নাম পাঠিয়েছে বিসিসিআই। তারা- রিশভ পান্ট, কুলদ্বীপ যাদব, শেখর ধাওয়ান ও মোহাম্মদ সামি। বিরাট কোহলি আসবেন কিনা সেটি নিশ্চিত করতে পারেননি বিসিবি সভাপতি। একটি ম্যাচের জন্য হলেও দেখা যেতে পারে লোকেশ রাহুলকে।

শ্রীলঙ্কা থেকে আসবেন লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরা। আফগানিস্তান থেকে রশিদ খান ও মুজিব-উর রহমান। নেপাল থেকে এশিয়া একাদশে থাকছেন সন্দীপ লামিচানে। পিএসএল চলার কারণে পাকিস্তানের খেলোয়াড়দের আসার সম্ভাবনা কম।

বাংলাদেশের খেলোয়াড়দের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘যেহেতু দুটি ম্যাচ আছে, একটা ম্যাচে যদি বেশি খেলোয়াড় খেলাতে নাও পারি আরেক ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকজনকেই খেলাতে পারব। তামিম, মুশফিক তো নিশ্চিত। এদের থাকার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরও দুজন আছে একজন মাহমুদউল্লাহ, আরেকজন মোস্তাফিজ। আরেকজন নিয়ে ওদের সঙ্গে কথা হচ্ছে সে হল লিটন দাস।’

‘কে ওপেন করবে না করবে, পজিশনে উপর অনেককিছু নির্ভর করবে। এমন না যে আমাদের সবচেয়ে ভালো খেলোয়াড়রাই খেলতে পারবে। ওই জায়গায় অন্য দেশের আরেকটু ভালো খেলোয়াড় থাকলে। আমাদের চার-পাঁচজন থাকবে এটা নিশ্চিত।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান বিশ্ব একাদশ নিয়েও কিছুটা ধারণা দিয়েছেন। জানালেন, বিশ্ব একাদশে জনি বেয়ারস্টো, ফ্যাফ ডু প্লেসিস ও টি-টুয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল নাম নিশ্চিত করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মক্কা গার্ল’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরবর্তী

মাশরুর শাকিলের ‘বাংলাদেশ স্বপ্ন দেখে’

পরবর্তী
বাংলাদেশ স্বপ্ন দেখে

মাশরুর শাকিলের ‘বাংলাদেশ স্বপ্ন দেখে’

করোনা

সোনাদিয়ায় পর্যটনকে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর পরামর্শ

সর্বশেষ

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT