চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ায় করোনা বিস্তারের হার কম হওয়ার কারণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফুসফুসকে রক্ষাকারী একটি প্রোটিনের ঘাটতি থাকার কারণেই এশিয়ার থেকে ইউরোপ ও নর্থ আমেরিকায় করোনাভাইরাস বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে বলে উঠে এসেছে এক গবেষণায়। ভারতীয় ওই গবেষকরা এও জানিয়েছেন কিভাবে ভাইরাসটির মিউট্যান্ট ফর্ম মানুষকে আক্রান্ত করার নতুন নতুন পথ খুঁজে নিচ্ছে।

ইনফেকশন, জেনেটিকস অ্যান্ড ইভোলিউশন জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট ডি৬১৪জি মিউটেশনের বিশ্লেষণ করেছেন তারা। সেটাই নর্থ আমেরিকা ও ইউরোপীয় জনগণকে আক্রান্ত করছে বেশি বেশি।

এই ধরনের ভাইরাস এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ২০২০ সালের জানুয়ারিতে যেখানে এই মিউট্যান্ট ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১.৯৫ শতাংশ ছিলো ফেব্রুয়ারি থেকে মার্চের মাত্র ১০ সপ্তাহেই তা বেড়ে ৬৪.১১ শতাংশ হয়ে যায়।

কল্যানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সের গবেষকরা বলেছেন, এই ধরণটি তাৎপর্যপূর্ণভাবে বেশি সময় নিচ্ছে এশিয়াতে। সেখানে ৫০ শতাংশ সংক্রমণ হতে সময় লেগেছে ৫.৫ মাস। ইউরোপে যেখানে লেগেছে ২.১৫ মাস আর নর্থ আমেরিকায় ২.৮৩ মাস।

গবেষকদের মতে, ইউরোপ ও নর্থ আমেরিকাজুড়ে প্রোটিন আলফা-অ্যান্টি-ট্রিপসিনের(এএটি) ঘাটতিই এর মূল কারণ। তার ফলেই সেখানে এই ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তার হয়েছে আর এশিয়ায় একটু কম হয়েছে।

গবেষণার করেসপন্ডিং লেখক নিধান কে বিশ্বাস বলেন, ইউরোপীয় ও নর্থ আমেরিকার জনগণের মধ্যে এই প্রোটিনের ঘাটতি বেশি। তবে ঘাটতি কম পূর্ব এশিয়ার জনগণের মধ্যেও। বিশেষ করে প্রবল ঘাটতি দেখা গেছে ইটালি ও স্পেন এর বাসিন্দাদের মধ্যে।

Reneta

এই প্রোটিনের অভাব নিউট্রোফিল ইলাস্টেজ অণুর পক্ষে ভাইরাসের বিস্তারের ক্ষেত্রগুলিতে কাজ করা আরও সহজ করে তোলে যার ফলস্বরূপ এই মিউট্যান্টের দ্রুততম বিস্তার ঘটে।

তবে এসব উপসংহার নিশ্চিত করতে আরো কিছু ল্যাবে তৈরি সেলের উপর গবেষণা দরকার আছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের ধারণা এই গবেষণার ফলাফলের ভিত্তিতে এএটি সরবরাহের বিষয়ে ভাবতে পারলেই করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার পথ সহজ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়াকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT