চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এল ক্ল্যাসিকো’র আগে প্রত্যাশার ঢেউয়ে ভাসছেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দেশ ও ক্লাবের হয়ে ৫০টি হ্যাটট্রিক। সেভিয়ার বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও জয়। লা লিগায় এই প্রতিপক্ষের জালেই সবচেয়ে বেশি ৩৬ বার বল জড়ানো।

গত শনিবার রাতের মেসি-ম্যাজিকে দেখা যায় এই সব দৃশ্যই। আর এই তিন ঘটনাই বার্সেলোনার প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে। স্বয়ং অধিনায়ক লিওনেল মেসিই ভাসছেন সেই প্রত্যাশার ঢেউয়ে। এলএম টেন বলেছেন, ‘আমরা এবার সব ট্রফি জিততে চাই।’

কিছু দিন আগে মেসির বন্ধু সার্জিও আগুয়েরো একই কথা বলেছিলেন। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ডের মতো এবার মেসিও সব টুর্নামেন্টে জেতার কথা বলছেন।

নিজের মন্তব্যের ব্যাখ্যায় মেসি বলেছেন, ‘এখনো মৌসুমের অনেক পথ বাকি। কিন্তু এই ম্যাচটা জেতা খুব দরকার ছিল। অন্য দলের সঙ্গে পয়েন্টের ফারাক বাড়ানোর জন্য। আমাদের সামনে আরো বড় কিছু ম্যাচ আছে। ক্রমশ আারো কঠিন হচ্ছে ম্যাচগুলো।’

কঠিন যে হচ্ছে সেভিয়া ম্যাচে টের পেয়েছে বার্সেলোনা। দু’বার পিছিয়ে পড়তে হয়েছিল। তার উপর এত দিন লুইস সুয়ারেজও ফর্মে ছিলেন না। এই ম্যাচের ইনজুরি টাইমে গোল করলেও সুয়ারেজ যে ফর্মে ফিরেছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ডিফেন্সেও মাঝেমাঝে খেই হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।

তার মধ্যেই হাজির জোড়া এল ক্ল্যাসিকো। এই সপ্তাহকে স্পেনে বলা হচ্ছে ক্ল্যাসিকো সপ্তাহ। বুধবার রাতে কোপা ডেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। আবার শনিবার লা লিগার ম্যাচে এল ক্ল্যাসিকো। দুটোই আবার সান্টিয়াগো বার্নাব্যুতে।

মেসির কথায়, ‘আমরা কোনো টুর্নামেন্টকেই ছেড়ে দিচ্ছি না। কোপা ডেল রে’র ফাইনালে ওঠা থেকে মাত্র এক ম্যাচ দূরে। তবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে তাদের স্টেডিয়ামেই খেলতে হবে। খুব কঠিন ম্যাচ।’

তবে বেশ আত্মবিশ্বাসী শুনাচ্ছে মেসির গলা। তার মন্তব্য, ‘আমরা বার্নাব্যুতে জেতার জন্যই যাব। আমরা আত্মবিশ্বাসী যে আমরা সেটা করতে পারব। তারপর আমরা লিগ নিয়ে ভাবব। আমরা সব কিছুই জেতার চেষ্টা করব।’

মেসির পারফরম্যান্স দেখে উত্তেজিত গ্যারি লিনেকার। ইংলিশ কিংবদন্তি সরাসরি বলেছেন, ‘লোকে সব সময় রোনালদোর গোল করার দক্ষতার কথা বলে। আমি তাদের বলি, আপনি কি মেসিকে পাস করতে দেখেছেন? ড্রিবল করতে দেখেছেন? অলরাউন্ড দক্ষতার জন্যই আমি মেসিকে ভালোবাসি। ফর্মে না থাকার দিনেও মেসি এমন দু-তিনটে কাজ করবে, যা চমকে দেবে। এ জন্যই রোনালদোর সঙ্গে মেসির তুলনা হয় না।’

ট্যাগ: এল ক্ল্যাসিকোমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুমি রবে নিরবে হৃদয়ে মম

পরবর্তী

পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে শ্রদ্ধা

পরবর্তী

পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে শ্রদ্ধা

ছাত্রদলের

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT