চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলিয়েনের যোগাযোগের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা?

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
১:৩৮ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৬
অদ্ভুতুড়ে, তথ্যপ্রযুক্তি
A A

ভিনগ্রহের কোনো সভ্যতা থেকে আসা সংকেত সনাক্ত করা গেছে – এমনই দাবি করেছেন দুই মহাকাশবিদ। তবে একটা দু’টো নয়, মোট ২৩৪টি ভিন্ন ভিন্ন সংকেত পাওয়ার দাবি করেছেন তারা!

কুইবেকের লাভাল ইউনিভার্সিটির মহাকাশ বিজ্ঞানী এরমানো বোরা। ২০১২ সালে তিনি প্রস্তাব করেন, হয়তো লেজার রশ্মির মাধ্যমেই ভীনগ্রহের বুদ্ধিমান প্রাণীরা প্রথম যোগাযোগ করবে মানুষের সঙ্গে।

বোরার প্রস্তাবনা অনুযায়ী, যে নক্ষত্রের গ্রহে বুদ্ধিমান প্রাণীর সভ্যতা থাকবে, সেখান থেকে নক্ষত্র থেকে আসা আলোর বর্ণালীতে নির্দিষ্ট সময় পর পর আলোক তরঙ্গের ঝলকানি আলাদা করে যোগ হবে।

ঝলকানিটা প্রাকৃতিক নয়। সেটা হবে বুদ্ধিমান প্রাণীদের পাঠানো সংকেত, যা ক্ষীণ হলেও প্রাকৃতিক বর্ণালী থেকে আলাদা করে চেনা যাবে। আলোক তরঙ্গ ও সংকেতের গাণিতিক বিশ্লেষণ করে সংকেতটি আলাদা করে সনাক্ত করতে পারবে মানুষ।

বোরা জানান, মানুষ চাইলে লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির হিলিয়োস লেজার ব্যবহার করে এ ধরণের সংকেত মহাবিশ্বে ছড়িয়ে দিতে পারে, যদি নিজের অবস্থান প্রকাশ করতে চায়।

নিজের অধীনে কাজ করা গ্র্যাজুয়েট শিক্ষার্থী এরিক ট্রটিয়ারকে বোরা নির্দেশ দেন এ ধরণের সংকেত পাওয়া যায় কিনা তা খুঁজে দেখতে।alien2

Reneta

ট্রটিয়ার ২৫ লাখ তারা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে মোট ২৩৪টি নক্ষত্র চিহ্নিত করেন, যেখান থেকে বোরার ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংকেত ধরা পড়েছে। ২৩৪ নক্ষত্রের বেশিরভাগেরই স্পেক্ট্রাম ক্লাস বা বর্ণালী শ্রেণী আমাদের সূর্যের মতো।

এখান থেকে বোরা দৃঢ়ভাবে ধারণা প্রকাশ করেছেন, সংকেতগুলো প্রাকৃতিক নয়, অবশ্যই ভীনগ্রহের কোনো বুদ্ধিমাণ প্রাণীর পাঠানো সংকেত এগুলো।

তবে অন্য অনেক মহাকাশবিদই এতটুকু প্রমাণে সন্তুষ্ট নন। তারা বলছেন, বুদ্ধিমান এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হতে আরও প্রমাণ দরকার। বোরার চিহ্নিত তারাগুলো পর্যবেক্ষণ করে ব্রেকথ্রু লিসেন ইনিশিয়েটিভ নামে মহাকাশবিদদের একটি সংগঠন সিদ্ধান্তে এসেছেন, তারাগুলো থেকে পাওয়া বিশেষ ধরণের সংকেতগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়।

অবশ্য তা মানতে রাজি নন এরমানো বোরা আর তার শিষ্য এরিক ট্রটিয়ার। তারা নিশ্চিত, গবেষণা চালিয়ে গেলে অবশ্যই তাদের ধারণার সত্যতা প্রমাণিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিয়েনজোতির্বিদ্যামহাকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT