চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলাম-দেখলাম-জয় করলাম

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৪:১৯ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৫
স্পোর্টস
A A

রোমান বীর জুলিয়াস সিজারের মতোই বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান বলতে পারেন, ভিনি-ভিডি-ভিসি বা এলাম-দেখলাম-জয় করলাম। অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে অসাধারণ ওয়ানডে জয়ের নায়ক মুস্তাফিজের জীবনেও একজন নায়ক আছেন যাকে সামনে রেখে তিনি পেয়েছেন বেড়ে ওঠার অনুপ্রেরণা ।

সাতক্ষীরার এই ১৯ বছর বয়সী বাঁ-হাতি পেসারের স্বপ্নের নায়ক পাকিস্তানের পাঞ্জাবের ২৩ বছর বয়সী আরেক বাঁ-হাতি পেইসার মোহাম্মদ আমির। বৃহষ্পতিবার দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত’কে চমকে দেয়া মুস্তাফিজ যখন তার স্বপ্নের নায়কের নামটি বললেন, মধ্যরাত পেরুনো সেই সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদ-কর্মীরা আরো একবার চমকে উঠলেন।

ম্যাচ-ফিক্সিং এর অপরাধে ২০১০ সালে ইংল্যান্ডে কারাবাস এবং পরবর্তীতে পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে বহিস্কৃত হয়েছিলেন গ্রেট ওয়াসিম আকরামের যোগ্য উত্তরসূরী হিসাবে বিবেচিত মোহাম্মদ আমির। সেই বখে যাওয়া কলংকিত নায়কই কিনা ‘টিম-টাইগার্সে’ র নতুন নায়কের আইডল !!!

বাংলাদেশের কাছে হারের লজ্জায় বিপর্যস্ত, তারপর তরুণ মুস্তাফিজের এই সরল স্বীকারক্তি ভারতীয় মিডিয়াকে একেবারেই ধন্ধে ফেলে দেয়। এক ভারতীয় সাংবাদিকতো প্রশ্নই ছঁড়ে দিলেন, মুস্তাফিজ আপনি জানেন মোহাম্মদ আমির কোন অপরাধে কি শাস্তি ভোগ করছে ? অবিচল মুস্তাফিজের অকপট উত্তর, ‘তার পরিণতি জানা আছে আমার। তবে আমি তার গতি এবং বৈচিতত্র্যময় বোলিং এর ভক্ত। গতি’র হেরফের ঘটিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার তার কৌশলের ভক্ত আমি।’

যাকে আদর্শ মানেন সেই মোহাম্মদ আমিরের সাফল্যের সেরা অস্ত্র ‘অফ-কাটার’কে মুস্তাফিজ যে খুব দ্রুতই রপ্ত করে ফেলেছেন তা ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দেখেছে গোটা ক্রিকেট দুনিয়া। এবার টিম-টাইগার্সের এই উঠতি টাইগারের এগিয়ে যাওয়ার পালা।

বাংলাদেশের অবিস্মরনীয় জয় পাওয়া ম্যাচে অসাধারণ এক রেকর্ড গড়েও ‘মুস্তাফিজ-দ্যূতিতে’ চাপা পড়ে গেছে টেস্ট -ক্যাপ্টেন মুশফিকুর রহিমের কীর্তি। মুস্তফিজ যেমন পাঁচ উইকেট নিয়েছেন তেমনি উইকেটের পেছনে পাঁচ ক্যাচ নিয়েছেন ইনজুরি আর ব্যাটে রানের জন্য লড়াই করা মুশফিকুর রহিম।

Reneta

শুরুতে দুই ভারতীয় ওপেনারের সহজ দুই ক্যাচ ধরতে না পারলেও,পরে মুশফিকের সেই ব্যর্থতার দায় মোচন হয় পাঁচ-পাঁচটি ক্যাচ নিয়ে। ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে কোন বাংলাদেশী ক্রিকেটারের সর্বাধিক পাঁচ ক্যাচ নেয়ার ঘটনা এটাই প্রথম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে পানামা দলে দুই সতীর্থের হাতাহাতি

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনীতে পিকআপ-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT