আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কার বাড়ি ফরিদপুর বা কে ঢাকা আওয়ামী লীগের কমিটিতে, তা দেখে পদ দেওয়া হয়নি।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে তাকে দেওয়া দলের নির্বাচন পরিচালনা কমিটির সংবর্ধনায় তিনি বলেন, দলের জন্য কাজ এবং ত্যাগ স্বীকার করার পরও ফরিদপুর বাড়ি হবার কারণে কেউ পদ পাবেন না তা তিনি বিশ্বাস করেন না।
ফরিদপুরের মানুষ আওয়ামী লীগের জন্য বেশি ত্যাগ স্বীকার এবং কাজ করেছেন বলেই দলে বেশি পদ পেয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।









