চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলপিজি সরবরাহে পদ্মা, মেঘনা ও যমুনার সাথে ওমেরার চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ইস্ট কোস্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওমেরা গ্যাস ওয়ান লিমিটেড অটোগ্যাস স্টেশন স্থাপন এবং এলপিজি সরবরাহের জন্য যমুনা, মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে ওমেরা গ্যাস ওয়ান সারা দেশে প্রতিষ্ঠান তিনটির অটোগ্যাস স্টেশনগুলোতে যানবাহনের জন্য কেবল নিরবিচ্ছিন্নভাবে এলপিজি সরবরাহই করবে না, বরং এলপিজি রূপান্তরের সেবাও প্রদান করবে।

রোববার ইস্ট কোস্ট গ্রুপের গুলশানস্থ প্রধান কার্যালয়ে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল) এবং পদ্মা অয়েল কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন ওমেরা গ্যাস ওয়ান এর নির্বাহী পরিচালক জনাব তানভীর আজম চৌধুরী। ওমেরা গ্যাস ওয়ান লিমিটেড এর মহাব্যবস্থাপক মোঃ কামাল হোসেইন এসময় উপস্থিত ছিলেন।

তানভীর আজম চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার পৃথকভাবে মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা ওয়েল কোম্পানির সাথে তাদের চুক্তি হয়। এ সময় মেঘনা পেট্রোলিয়াম এর ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ- আল-খালেদ ও যমুনার ব্যবস্থাপনা পরিচালক মোঃ গিয়াস উদ্দিন আনসারী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। পদ্মা অয়েলের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান।

তানভীর আজম চৌধুরী বলেন, দেশের সর্বত্র এলপিজি সহজলভ্য নয়। তাই ভোক্তারা ভোগান্তির শিকার হন এবং তারা তাদের যানবাহনকে এলপিজি জ্বালানিতে রূপান্তর করতে দ্বিধান্বিত থাকেন। তার ফলে তাদের ব্যবসা ও ব্যক্তিগত যানবাহন পরিচালনার খরচ বেড়ে যায়। দেশের শীর্যস্থানীয় তিনটি প্রতিষ্ঠানের সাথে ওমেরা গ্যাস ওয়ান এর এই চুক্তি স্বাক্ষর দেশের এলপিজি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিজি গ্যাসপদ্মামেঘনাযমুনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

এতটাই ছন্নছাড়া ব্যাটিং, শান্ত-মিরাজদের যেন এক পালিয়ে বাঁচা পরাজয়

আগস্ট ৮, ২০২৬

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT