প্রথমার্ধের ছন্দহীন বার্সা ম্যাচের শেষ সময়ে পেনাল্টি কিকে ২-১ ব্যবধান গড়ে জয় তুলেছে। এ জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের তিন নাম্বারে উঠে গেছে জাভি হার্নান্দেজের দল।
ঘরের মাঠে শুরু থেকেই বার্সাকে চাপে রাখে এলচে। বেশ কবার বার্সার রক্ষণ দুর্গে হানা দিলেও দুর্গ বেদ করতে পারেনি এলচে ফরোয়ার্ডরা। ম্যাচের ২৭-তম মিনিটের সময় গোল করার সহজতম সুযোগ পায় বার্সার আক্রমণাত্মক মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জং। গোলপোস্ট ফাকা পেয়েও গোল করতে না পারলে লিড নেওয়া হয়নি বার্সার। এর মিনিট ১০ পরে ফের বার্সাকে হতাশা উপহার দেন জং। এবারও গোলরক্ষককে একা পেয়েও গোল আদায় করতে ব্যর্থ হয় ২৪ বর্ষী ডাচ ফুটবলার।
বার্সা গোল আদায় করতে না পারলেও বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এলচেকে লিড এনে দেন ফিদেল চাভেস।
বিরতি থেকে ফিরে আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সা। ৬০ মিনিটে করা ফেররান তরেসের গোলে সমতায় ফেরে বার্সা। সমতায় ফিরে আগ্রসী ফুটবল খেলতে থাকে জাভির দল। ফুটবলারদের আগ্রাসী মনোভাবের কারনে পুরো ম্যাচে ৬ হলুদ কার্ড দেখতে হয়েছে জাভির দলকে।
ম্যাচের ৮৪ মিনিটে এলচে ফুটবলার ডি বক্সের মধ্যে বল স্পর্শ করে বসলে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি শটে মেম্ফিস ডিপে বার্সাকে লিড এনে দেন।
ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে উল্টো ৮৮ মিনিটের সময় লাল কার্ড দেখতে হয়েছে হাভিয়ের পাস্তোরেকে।
এ জয়ে সমান ৪৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে অ্যাটলেটিকো মাদ্রিদকে পিছনে ফেলে টেবিলের তিন নাম্বারে এখন বার্সা। লা লিগায় বার্সার পরের ম্যাচ আগামী ১৪ মার্চ ওসাসুনার বিপক্ষে।








