চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এলএমএস’ ইউনিভার্সিটি লিগে চ্যাম্পিয়ন বিইউবিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বিশ্বের সবচেয়ে বড় অ্যামেচার ক্রিকেট লিগ টুর্নামেন্ট লাস্ট ম্যান স্ট্যান্ডসের (এলএমএস) ইউনিভার্সিটি লিগের দ্বিতীয় আসর, ‘ট্রাভেল বুকিং বিডি ইউনিভার্সিটি লিগ ১৬/১৭’র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)। ফাইনালের মহারণে এনএসইউ এসপিজেড বয়েজকে ৩ উইকেটে হারায় দলটি।

অধিনায়ক মাহমুদ হাসান চয়ন দলকে শিরোপা এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন। ইনিংসের প্রথম ওভারে এনএসইউ ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ ফাইয়াজ বিন সাজ্জাদকে (০) ভড়কে দেন। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

দলের ব্যর্থতার মিছিলে বুক চিতিয়ে লড়াই করেন এনএসইউ কাপ্তান মোঃ: ফুয়াদ বিন সাজ্জাদ। ২৬ বলে ৩৯ রান করে দলকে পথে রাখার চেষ্টা করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তাদের। এলএমএসের ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হয় তারা, ১০৬।

Banglabid

বিইউবিটির সেরা বোলার চয়ন। চার ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট শিকার করেন জাকিরুল আহমেদ জিম এবং আকরাম দেওয়ান নাঈম।

১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে বিইউবিটিকে উড়ন্ত সূচনা এনে দেন আকরাম নাঈম। ১৬ বলে ৩২ রানের ছোট্ট একটি ঝড় তোলেন তিনি। আরেক উদ্বোধকের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন। এরপর ৭ বলের চকিত ঝড়ে চার উইকেট চলে যায় তাদের। রান আসে মাত্র ১! এই চাপের ভেতর ইনজামাম হক এবং জিম মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি সামাল দেন। জিম দলকে ৯২ রানে রেখে সাজঘরে ফিরলেও ইনজামাম দলকে জয়ের বন্দরে ভিড়িয়েই মাঠ ছাড়েন। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সেই বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনেন তিনি। মাহির মতো চোখ জুড়ানো ছয় হাঁকিয়ে দলকে শিরোপার উল্লাসে ভাসান। বল যখন নীল আকাশে ইনজামাম তখন আফ্রিদির ভঙ্গিতে মত্ত। আর নামের পাশে ২১ বলে অপরাজিত ৩৪ রান।

এএসইউর সেরা বোলার ফাইয়াজ। চার ওভারে ২৬ রানের বিনিময়ে তিন উইকেট নেন।

Reneta

মজার ব্যাপার হল ইনজামামকে ছাপিয়ে ‘মিয়াকো ম্যান অব দ্য ম্যাচ’র পুরষ্কার বগলদাবা করেন আকরাম দেওয়ান। দুই উইকেট নেওয়ার পাশাপাশি মিডলঅর্ডারে দলকে জয়ের পথে রাখায় ম্যাচসেরা বিবেচিত হন এই অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকেও বরখাস্ত চারুকলার সেই ক্যান্টিন পরিচালক

পরবর্তী

আগে যাননি, কাল যাচ্ছেন বুবলী

পরবর্তী
শবনম বুবলী

আগে যাননি, কাল যাচ্ছেন বুবলী

প্রিয়াঙ্কা চোপড়া

ঘরে ফিরছেন প্রিয়াঙ্কা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT