চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এর থেকে সুন্দর চলচ্চিত্র কে বানাবে?: ঝন্টুর পাল্টা প্রশ্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২১
বিনোদন
A A

বাংলায় প্রবাদ আছে ‘আগে দর্শনধারী পরে গুণ বিচারী’। সে হিসেবে ‘নায়িকা’ হিসেবে নিজের প্রথম সিনেমার প্রথম দর্শন (পোস্টার ও ট্রেলার) দিয়ে খুব একটা খুশী করতে পারলেন না শিশু অভিনেত্রী হিসেবে দর্শকের মনে জায়গা করে নেয়া প্রার্থনা ফারদিন দীঘি।

অনেকে মনে করছেন, মানুষের জীবনে প্রথম কিছুর শুরুটা হওয়া উচিত দুর্দান্ত রূপে। অন্তত সেই চেষ্টা থাকা উচিত। কারণ প্রথম শুরুর জন্য দ্বিতীয় সুযোগ আর আসে না। ‘চিত্রনায়িকা’ দীঘির শুরুটাও জমকালো ও চমকপ্রদ রূপেই চেয়েছিলেন তার ভক্ত অনুরাগীরা। কিন্তু সে আশায় যেনো গুড়ে বালি।

সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রখ্যাত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’ এর পোস্টার ও ট্রেলার। যা প্রকাশের পর তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে। বিশেষত এই ছবির পোস্টার পরিকল্পনাকে অনেকে মনে করছেন ‘সেকেলে’, জন্ম দিয়েছে হাস্যরসের। অনেকেই বলছেন, এরকম গৎবাঁধা পোস্টার আরো এক দশক আগেই বাতিল হয়ে গেছে! অনেকে সেই পোস্টার দেখে নির্মাতা ও প্রযোজককে এই সময়ের সাথে তাল মেলানোর পরামর্শও দেন।

পোস্টারের সেই সমালোচনা যেনো আরো উস্কে দিলো নতুন এই ছবির ট্রেলার। প্রায় আড়াই মিনিটের এই ট্রেলারেও এফডিসি কেন্দ্রীক সেই পুরনো ও গৎবাঁধা গল্পের আভাস। নেই কোনো নতুনত্ব। কাহিনী, সংলাপ, সম্পাদনা ও শব্দেও সেকেলে ছাপ! ট্রেলার দেখে অনেকে মজা করে বলছেন, ‘এই সিনেমা মুক্তি দেয়ার চেয়ে শুধু গানগুলো আলাদা করে মুক্তি দেন’।

ট্রেলার দেখেই একাধিক দর্শক মন্তব্য করেছেন, ‘এটা কি সিনেমা, না যাত্রা পালা? টাকা দিয়ে এই সিনেমা দেখা সম্ভব না।’ অন্য একজন ট্রেলার দেখে বলেন, ‘উফফ বুঝলাম না, এই যুগে এসে মানুষ এসব সিনেমা কীভাবে বানায়?’ অনেকে আশাহত হয়ে বলছেন, দেলোয়ার জাহান ঝন্টুর মতো নির্মাতার কাছ থেকে এই সময়ে এসে এরকম সিনেমা আশা করা যায় না। ট্রেলার দেখে দীঘির উদ্দেশে এক ভক্তের পরামর্শ, ‘দীঘি, তুমি টিকটকেই সেরা, এসব সিনেমা করার দরকার নেই।’- ট্রেলার দেখে এরকম মন্তব্য শত শত আশাহত সিনেমাপ্রেমীর।

এসব প্রতিক্রিয়া কীভাবে নিচ্ছেন ছবি সংশ্লিষ্টরা? জানতে যোগাযোগ করা হয় নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ট্রেলার রিলিজের পরে দর্শকের কী প্রতিক্রিয়া, সেটা আমি জানি না। কেউ আমাকে ফোন করে কিছু জানায়নি। তাছাড়া আগে ছবি মুক্তি পাক, পরে কথা বলুক সবাই। ছবি মুক্তির আগেই মানুষ কীভাবে জানে যে এই ছবিটি খারাপ? এগুলো অবান্তর প্রশ্ন।

Reneta

পাল্টা প্রশ্ন রেখে বেশকিছু হিট ছবির এই নির্মাতা বলেন, ‘‘তুমি আছো তুমি নেই দুর্দান্ত ছবি হয়েছে। এর থেকে সুন্দর চলচ্চিত্র কে বানাবে? এখন চলচ্চিত্র বানানোর লোক আছে? মানুষ কে? দর্শকের খেয়ে কাজ নাই, তারা সমালোচনা করছে না। তাদের এসব আজাইরা ভাবনার সময় নাই। আমার ছবিটা বানাইছি ব্যবসার জন্য, লোকে দেখলে দেখবে না দেখলে নাই। ফিনিশ।’’

কয়টা সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে? এমন প্রশ্নে ‘গরিবের রাজা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নির্মাতা বলেন, এটা আমি জানি না। প্রডিউসার জানে, তবে শুনেছি ৩৪টার মতো হল পাইছে।’

‘তুমি আছো তুমি নেই’ ছবিটি দেশব্যাপী মুক্তি পাচ্ছে আগামি ১২ মার্চ। ছবিতে দীঘি ছাড়াও অভিনয় করেছেন আসিফ ইমরোজ, সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ। অভিনয়ের পাশাপাশি এই ছবিটির প্রযোজক সিমি ইসলাম কলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানআসিফ ইমরোজঝন্টুটিকটকট্রেলারদীঘিপ্রার্থনা ফারদিন দীঘিলিড বিনোদনশবনম পারভীনসিনেমাসুব্রত চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT