চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরশাদ-রওশন খুব কাছাকাছি!

রাহুল রায়রাহুল রায়
৯:৩৯ অপরাহ্ণ ৩০, মে ২০১৫
রাজনীতি
A A

নিজের দল জাতীয় পার্টিতে সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ বলেছেন, এখন দল গোছানোই মূল কাজ। চ্যানেল আইকে তিনি বলেছেন, দলের চেয়ারম্যানের সঙ্গে কোনও দূরত্ব নেই তার; দল দেখেন এরশাদ আর সংসদ দেখেন তিনি।

চ্যানেল আইকে তিনি বলেছেন, দলের চেয়ারম্যানের সঙ্গে কোনও দূরত্ব নেই তার; দল দেখেন এরশাদ আর সংসদ দেখেন তিনি।

বিএনপিকে ছাড়া ২০১৪’র ৫ জানুয়ারির নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎই বেঁকে বসেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। যদিও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা অবস্থাতেই সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সময় দলের হাল ধরেছিলেন তার স্ত্রী দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ। বিরোধীদলীয় নেতাও হন তিনি। তবে বিরোধীদল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে।

বিএনপির মতো বড় দল সংসদের বাইরে থাকায় দল হিসেবে ঘুরে দাঁড়ানোর সুযোগটিও কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। প্রমাণ হয় সিটি নির্বাচনে দুই প্রার্থীর চরম ব্যর্থতা। বেগম রওশন এরশাদের চিন্তাও এখন দল গোছানো আর আগামী সংসদ নির্বাচন।

বিষয়টি স্বীকার করে রওশন বলেন, প্রত্যেকটি জায়গায় আমাদের জাতীয় পার্টির একটি ভোট ব্যাংক আছে। তবে রাজধানীতে ভোট ব্যাংক খুব একটি বেশি নেই। আমরা এবার এই বিষয়টি বুঝতে পেরেছি। তাই এখন আমরা চেষ্টা করছে সাংগঠনিকভাবে রাজনৈতিক কাঠামোটি ঢাকায় দাঁড় করাতে পারি।

আগামীতে যেন জাতীয় পার্টি ভালো ফলাফল করতে পারে সে লক্ষ্যে জাতীয় পার্টি সব জায়গায় প্রার্থী দেয়া হবে বলে মন্তব্য করেন রওশন এরশাদ।

Reneta

সংসদে ভেতরে তাদের ভূমিকা নিয়ে যেমন বিতর্ক শোনা যায় তেমনি দলের ভেতরেও শোনা যায় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে তার দূরত্বের কথা।

দলের চেয়ারম্যান এরশাদের সাথে তার কোনো সমস্যা নেই এমনটিই ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। তিনি পার্টি দেখেন আর আমি সংসদ দেখি। এই দুই সমন্বয়ে জাতীয় পার্টি তাদের কাজ পরিচালনা করছেন।

সংসদে সাধারণ মানুষের মূল সমস্যাগুলোই তুলে ধরবেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিরওশন এরশাদহুসেইন মুহাম্মদ এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT