জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল করবে জাতীয় পার্টি। শুক্রবার বাদ আসর কাকরাইলের দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল জানিয়েছেন, জাপা মহাসিচব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ সিনিয়র নেতা এবং কর্মিরা দোয়া মাহফিলে অংশ নেবেন।
মঙ্গলবার হাঁটুতে ব্যথা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। কিছুদিন আগে চোখের অপারেশনও করিয়েছেন তিনি।
তার রাজনৈতিক সচিব এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, হাঁটুর ব্যথা তেমন গুরুতর নয়, দু একদিন বিশ্রাম নিয়েই হয়তো নিজের বাসায় ফিরে আসবেন এরশাদ।






