জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) এবং সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে এরশাদকে দেখতে যান তিনি। সেসময় তিনি এরশাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
অন্যদিকে সোমবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এরশাদের ছোট ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
এসময় তিনি জানান: এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত নয়। ওবায়দুল কাদের তাকে দেখতে গেলে তিনি মুখ খুলে কথা বলার চেষ্টা করেছেন। তবে মুখে অক্সিজেন মাস্ক থাকায় তা সম্ভব হয়নি।
জিএম কাদের বলেন: উনি আধা ঘুম আধা জাগরণ অবস্থায় আছেন। এ থেকে বোঝা যাচ্ছে তার সেন্স রয়েছে। তবে চিকিৎসকদের মতে, এ অবস্থায় বিদেশে নেয়ার সিদ্ধান্ত সঠিক হবে না।
শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে গত ২৬ জুন হুসেইন মুহাম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।









