চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরকম কত জন পি কে হালদার আছে, জানতে চায় বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ১৫, মে ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

ভারতের পশ্চিমবঙ্গে পি কে হালদারের গ্রেপ্তারের ঘটনাকে ‘ভালো কথা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পি কে হালদারের মতো আরও যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত, তাদের বিষয়েও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

আজ রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একজন পি কে হালদার, যিনি হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তাকে পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ভালো কথা যে, যিনি টাকা পাচার করেছেন, তাকে ধরা হয়েছে। আমাদের প্রশ্ন, এ রকম কতজন পি কে হালদার আছে, যারা দেশ থেকে টাকা পাচার করে দিচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা খুব পরিষ্কার বলতে চাই, জানতে চাই যে, এ রকম হাজার-হাজার কোটি টাকা কত পাচার হয়েছে? কীভাবে কোন পদ্ধতিতে পাচার হলো, কারা তার সঙ্গে জড়িত ছিল, কারা মদদ দিল, সেই বিষয়গুলো পরিষ্কার করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘তিনি নিজেই বলেছেন যে, হাজার-হাজার কোটি টাকা যারা পাচার করেছে, তাদের আওয়ামী লীগে নেতৃত্ব দেওয়া হবে না। তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন, আওয়ামী লীগের লোকেরা হাজার-হাজার কোটি টাকা পাচার করেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পি কে হালদারবিএনপিবিএনপি মহাসচিবমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT