চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের পায়ে ফ্রান্সের সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ২১, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

জিদান-প্লাতিনির উত্তরসূরি তিনি। অমিত প্রতিভাধর। কাইলিয়ান এমবাপে সেটি সাক্ষর রেখে চলেছেন নিয়মিতই। বিশ্বকাপে নিজের অভিষেক গোলের দিনে ফ্রান্সের সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতার রেকর্ডও গড়লেন।

বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে নেমেছে ফ্রান্স। ম্যাচের ৩৪ মিনিটে এমবাপের গোলেই এগিয়ে যায় ফরাসিরা। যে গোলের মধ্যে দিয়েই প্রথম টিনএজ ফ্রেঞ্চ হিসেবে গোল করার কীর্তি গড়েন এমবাপে।

গোলকরার দিনে এমবাপের বয়স ১৯ বছর ১৮৩ দিন। বিশ বছরের কম বয়সে বিশ্বকাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোনো আসরে গোল নেই আর কোনো ফ্রেঞ্চম্যানের।

এদিন সাফল্যের এক মিনিট আগেই গোলের সুযোগ হাতছাড়া করেছিলেন এমবাপে। পরেরবার প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেননি। পেরু গোলরক্ষকের মাথার উপর দিয়ে অলিভিয়ের জিরুদের নেয়া শট ভলি করে জালে পাঠিয়ে রেকর্ড গড়ে ফেলেন।

এটি অবশ্য বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড নয়। রেকর্ডটা দখলে খেলাটার অলটাইম গ্রেট পেলের। ব্রাজিলিয়ান কিংবদন্তি ১৭ বছর ২৩৯ দিন বয়সে বিশ্বকাপে গোল করেছিলেন। ওয়েলসের বিপক্ষে ১৯৫৮ সালে। পেলের দখলে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ হ্যাটট্রিকম্যান ও ফাইনালে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডও।

লিওনেল মেসিসহ অন্তত অর্ধডজন খেলোয়াড় আছেন যারা ১৮ বছর বয়সে বিশ্বকাপে গোল করেছেন। ১৯ বছর বয়সে বিশ্বকাপ গোল আছে আরও এক হালি ফুটবলারের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেফ্রান্সবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT