চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের জোড়া গোলে বায়ার্নকে হারিয়ে সেমির পথে পিএসজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ পূর্বাহ্ন ০৮, এপ্রিল ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

কাইলিয়ান এমবাপের জোড়া গোল, নেইমারের জোড়া সহায়তা, সঙ্গে মারকুইনোসের এক গোল, তারকাদের জ্বলে ওঠার ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দরজার কাছে পৌঁছে গেছে পিএসজি।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি। আসছে সপ্তাহে ফিরতি পর্বে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের মাঠে পরীক্ষাটা কঠিনই হয়ে গেল প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের।

গত মৌসুমে প্রথমবার ফাইনালে ওঠা পিএসজিকে ১-০ গোলে হারিয়েই শিরোপা উঁচিয়ে ধরেছিল বায়ার্ন। তারপর প্রথম দেখা দুদলের। এবার ফল গেল উল্টে।

ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের খাতা খোলে পিএসজি। নেইমারের বাড়ানো বলে জাল খুঁজে নেন এমবাপে। ১২ মিনিটে ড্রেক্সলারের গোল অফসাইডে বাতিল হয়ে গেলে ব্যবধান বাড়েনি।

২৮ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। এবারের গোল মারকুইনোসের, বলের যোগানদাতা তার স্বদেশি নেইমার।

সেটির নয় মিনিট পর আশার বাতি জ্বালায় বায়ার্ন। এরিক ম্যাক্সিম চুপো-মোটিং গোল আনেন হেডে, বল বাড়িয়েছিলেন বেনজামিন পাভার্ড। ২-১এ আসে বিরতি।

Reneta

মধ্যবিরতির পর ফিরে খেলা জমিয়ে দেয় বায়ার্ন। ৬০ মিনিটে সমতা ফেরায় তারা, থমাস মুলারের হেডে। ফ্রি-কিকে বলের যোগানদাতা ছিলেন জশুয়া কিমিচ।

অবশ্য খুশিটা দীর্ঘ হয়নি বায়ার্নের। ৬৮ মিনিটে ফের লিড নেয় পিএসজি। ডি মারিয়ার থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি আনেন সেরা ষোলোয় বার্সার মাঠে হ্যাটট্রিক করা এমবাপে।

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগ-২০২১নেইমারপিএসজিবায়ার্নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT