চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেকে রেকর্ড পারিশ্রমিকের প্রস্তাব পিএসজির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা কাইলিয়ান এমবাপের দিকে পুরনো নজর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। পিএসজির ঘরের ছেলেকে লস ব্লাঙ্কোসে ভাগাতে নিত্য নতুন ফন্দি আঁটছে রিয়াল। পিছিয়ে নেই ফরাসি জায়ান্টরাও। রিয়ালের কু-নজর থেকে ফরাসি তরুণকে দূরে রাখতে রেকর্ড পারিশ্রমিক প্রস্তাব করেছে পিএসজি।

পিএসজির দেওয়া নতুন অফারে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হওয়ার সুযোগ ২৩ বর্ষী তারকার। সবশেষ দেওয়া প্রস্তাবে ট্যাক্স ছাড়াও বার্ষিক ৫০ মিলিয়নের বেশি বেতন পেতে পারেন এমবাপে। যা পিছনে ফেলবে মেসি, রোনালদো, নেইমারদের পাওয়া পারিশ্রমিককেও!

এখানেই থেমে নেই পিএসজি। রিয়ালের কাছ থেকে চূড়ান্তভাবে মুখ ফিরিয়ে নিলে এমবাপের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ৪ বছরের জন্য ২০০ মিলিয়ন বোনাস দেবে পিএসজি। এছাড়াও ফরাসিদের হয়ে ২০২৪ অলিম্পিকে মাঠে নামার সুযোগও দেয়া হবে। অলিম্পিকে খেলার বাসনার কথা ইতি পূর্বে অনেকবার জানিয়েছে এমবাপে।

তবে রিয়াল বরাবরই এমবাপেকে পেতে ছলনার আশ্রয়ী হয়েছে। বিশ্বের সেরা ফুটবলার কিভাবে হওয়া যায় সে কথা বুঝিয়ে এমবাপেকে ভুলানোর চেষ্টা চালিয়েছে। ব্যালন ডি’অর জিতার সুযোগের কথা জানিয়ে নেশা ধরিয়ে দিয়েছে তরুণ ফুটবলারকে। সেই সাথে ক্লাবটির রেকর্ড পারিশ্রমিক অফার করে দলে টানার চূড়ান্ত আগ্রহ দেখিয়েছে।

আসছে গ্রীষ্মকালীন দল বদলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সময়ের আলোচিত এই ফরোয়ার্ড। সে কথা ভেবেই শেষ চেষ্টা হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে দিয়ে এমবাপেকে রাজি করানো চেষ্টা চালিয়ে যাচ্ছেন পিএসজি। এমন খবর জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস।

তবে এমবাপের রিয়াল প্রীতির কথা জানা আছে স্প্যানিশ জায়ান্টদের। তাই পিএসজির এত এত লোভনীয় অফারের পরও যথেষ্ট নির্ভার রিয়াল। তারা মনে করে চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে রিয়ালের বুক চিতিয়ে লড়াইয়ে ভরসা রাখবে এমবাপে।

Reneta

পিএসজি সাথে পাঁচ বছর আগে চুক্তিতে জড়িয়ে বহু সাফল্যের পাশাপাশি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৫ ম্যাচ মাঠে নেমে ১৫৬টি গোল ও ৭৮টি অ্যাসিস্ট রয়েছে সময়ের অন্যতম এই তারকার।

পিএসজি রিয়ালের টানাহেঁচড়ার লড়াইয়ের শেষ সিদ্ধান্তটা নেবেন এমবাপেই। যেখানে রিয়াল ভক্তদের প্রত্যাশা পূরণে এমবাপেকে মন ভাঙ্গতে হতে পারে পিএসজি সমর্থকদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারপিএসজিমেসিরিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

জুলাই ১৫, ২০২৬

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT