চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেকে চুক্তি নবায়নের চাপ দিচ্ছে পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

জানুয়ারির শীতকালীন দলবদলে কাইলিয়ান এমবাপের সাথে চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ-এমন দাবি করেছিলেন ফুটবল এজেন্ট জিয়োভানি ব্রাঞ্চিনি। তার এমন দাবির পর শুরু হয় জোর আলোচনা।

এমবাপের পিএসজি সতীর্থ আন্দ্রে হের্রেরা অবশ্য গত ডিসেম্বরে বলেছিলেন, ‘এখনও এমবাপের চুক্তি নবায়ন করার সুযোগ রয়েছে। এর আগেও আমরা ফেব্রুয়ারি, মার্চ, এমনকি এপ্রিলেও চুক্তি নবায়ন হওয়ার বিষয়টি দেখেছি। তাই আমার মনে হয়, এখনো সময় আছে।’

চলতি মৌসুমে পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কাইলিয়ান এমবাপের। নতুন বছরের শুরুর দলবদলে ক্লাব পরিবর্তনের সম্ভাবনা নেই বলে নিজেই জানিয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড।

এ সকল ঘটনা প্রবাহের পর নতুন খবর হচ্ছে, এমবাপেকে দুই বছরের জন্য চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে পিএসজি। তারা ফ্রেঞ্চ ফুটবলারকে পার্ক দে প্রিন্সেসে ধরে রাখার জন্য চাপ দিচ্ছে।

ফ্রান্সের ফুটবল চ্যানেল টেলিফুটের প্রতিবেদনে এমবাপেকে ধরে রাখার বিষয়ে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) সভাপতি নাসের আল-খেলাইফির একটি নতুন প্রচেষ্টার কথা জানিয়েছে।

যদিও রিয়াল মাদ্রিদ তাদের অবস্থান পরিবর্তন করেনি এবং তারা আত্মবিশ্বাসী যে এমবাপে আগামী গ্রীষ্মে স্পেনে চলে আসবে।

Reneta

টেলিফুট তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, এমবাপে ও তার প্রতিনিধিরা ক্লাবকে জানিয়েছেন গ্রীষ্ম মৌসুমের আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। চলমান মৌসুমে মাঠের খেলায় ফরাসি তারকা সম্পূর্ণ মনোযোগ দিতে আগ্রহী। জুনেই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচুক্তিপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লক্ষাধিক ভোটে জয়লাভের আশা করি: তৈমুর

পরবর্তী

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

পরবর্তী

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

আবার একসঙ্গে আমির-কিরণ!

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT