চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমবাপেকে আটকাবে দুর্দান্ত রক্ষণ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্সের তরুণ সেনসেশন কাইলিয়ান এমবাপেকে আটকানোর জন্য উরুগুয়ের দুর্দান্ত রক্ষণ রয়েছে বলে জানিয়েছেন লু্ইস সুয়ারেজ। সঙ্গে যোগ করেছেন, শুধুমাত্র এমবাপে নয়, পুরো ফ্রান্স দল নিয়েই সতর্ক থাকবে তার দল।

নিঝনি নোভগোরদে উরুগুয়ের অনুশীলন শেষে গণমাধ্যমকে সুয়ারেজ বলেছেন, ফ্রান্সকে আটকানোর জন্য দলের রক্ষণভাগের ওপর তার আস্থা আছে। তিনি এটা বলতেই পারেন, কারণ এপর্যন্ত টুর্নামেন্টে মাত্র একটি গোলই হজম করেছে তার দল।

‘সবাই জানে এমবাপে একজন ভালো খেলোয়াড়। কিন্তু আমি মনে করি তাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দুর্দান্ত একটি রক্ষণভাগ আছে।’ বলেছেন সুয়ারেজ।

আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের শেষ ১৬’র উত্তেজনাকর লড়াইয়ে ১৯ বছর বয়সী এমবাপে ছিলেন জয়ের নায়ক। দুটি গোল করে ষাট বছর পর টিনএজার হিসেবে জোড়া গোলের পেলের রেকর্ডে ভাগ বসান এ ফরাসি।

যদিও সুয়ারেজ বলেছেন শুধুমাত্র এমবাপে না ফ্রান্সের পক্ষ থেকে তাদের জন্য আরও হুমকি অপেক্ষা করছে। বিশেষ করে অ্যান্টনিও গ্রিজম্যানের বিষয়ে সতীর্থদের সতর্ক থাকতে বলেছেন।

তরুণ এমবাপের পারফরম্যান্সের কারণেই ফ্রান্সের আক্রমণভাগকে কোয়ার্টারের ম্যাচে এগিয়ে রাখা হচ্ছে। একইসঙ্গে উরুগুয়ে কোচ অস্কার তাবারেজও কোয়ার্টারে ফ্রান্সকেই ফেভারিট মানছেন। তবে খুব একটা পিছিয়ে রাখছেন না সুয়ারেজ-কাভানিদেরও।

Reneta

উরুগুয়ে কোচ তাবারেজ বলছেন, তিনি চান না, তার দল আর্জেন্টিনার মতো ভুল করুক।

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্রান্সের মুখোমুখি হবে উরুগুয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৯ জুলাই

পরবর্তী

চতুর্থ সপ্তাহে ৭৭ সিনেমা হলে ‘পোড়ামন ২’

পরবর্তী

চতুর্থ সপ্তাহে ৭৭ সিনেমা হলে 'পোড়ামন ২'

ইংল্যান্ডের বাজিমাত এক নারী মনোবিদে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT