চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি হলেও মাশরাফী কিন্তু ক্রিকেটার: মুডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টম মুডি যখন দল নিয়ে শের-ই-বাংলা স্টেডিয়ামে এলেন মাশরাফী বিন মোর্ত্তজা তখন সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন। অধিনায়ককে ছাড়াই অনুশীলন শুরু করলেন রংপুর রাইডার্সের কোচ। তবে কোচ-অধিনায়কের দুরত্ব ঘোঁচে দুপুরের পর। সংসদ ভবনে শপথ নিয়ে মুডির সঙ্গে একাডেমি মাঠে এসে দেখা করেন নড়াইল এক্সপ্রেস।

তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়ান কোচ মাশরাফী প্রসঙ্গে বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সে একজন ক্রিকেটার। নিঃসন্দেহে সে তার জীবনের দারুণ একটি অধ্যায় শুরু করেছে কয়েক সপ্তাহ ধরে। তার অর্জনে দলের সবাই তাকে অভিনন্দন জানাই। আমি জানি ম্যাশ উদগ্রীব থাকবে শনিবার মাঠের লড়াইয়ে নামতে।’

শনিবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম ভাইকিংস। গত আসরের মতো এবারও দারুণ একটি দল গড়েছে রংপুর। ওপেনিংয়ে ক্রিস গেইলের সঙ্গী অ্যালেক্স হেলস। এরপরেই ব্যাটিংয়ে আসবেন এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারা, মোহাম্মদ মিঠুন। বিপিএল ষষ্ঠ আসরে এমনই হতে যাচ্ছে রংপুরের সম্ভাব্য ব্যাটিং লাইনআপ।

গত আসরে থাকা ব্রেন্ডন ম্যাককালামকে ছেড়ে দিয়েছে রংপুর। দলে ভিড়িয়েছে টি-টুয়েন্টির অন্যতম বিজ্ঞাপন ডি ভিলিয়ার্সকে। সেরা তারকারকাদের কাতারে থাকা কিছু ক্রিকেটার পেয়ে দারুণ খুশি কোচ। তিনি বলেন, ‘গেইল, এবি ও হেলসের মতো বিশ্বমানের ক্রিকেটারদের দলে পাওয়া সত্যিই অসাধারণ কিছু। এবিকে আমরা সাত ম্যাচের জন্য পাবো। তবে হেলসস পুরো টুর্নামেন্টই খেলবে। আমাদের স্থানীয় ক্রিকেটারদের ভান্ডারও কিন্তু বেশ সমৃদ্ধ। কাজেই আমরা দেশি ও বিদেশি এই দুই ক্যাটাগরির খেলোয়াড়দের ওপরই নির্ভর করবো। শিরোপা জিততে সবার সম্মিলিত প্রচেষ্টাই সাহায্য করবে।’

শক্তিশালী দল গড়লেও শিরোপা ধরে রাখার কাজটি সহজ হবে না বলে মনে করেন রাইডার্স কোচ, ‘আমরা খুব ভালো করেই জানি যে টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। কেননা প্রতিটি দলই দারুণ ভারসাম্যপূর্ণ। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে গেল বছর যেটা পেয়েছি সেটা ছিল অতুলনীয়। আমরা জানি সামনে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। হেসে-খেলে শিরোপা জিতে যাব বিষয়টি এতটা সহজ হবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টম মুডিবিপিএল-৬মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT