চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপিওভুক্তিতে মন্ত্রণালয়ের বিবেচনায় যোগ্যতা আর প্রয়োজনীয়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A

এমপিওভুক্তির অপেক্ষায় থাকা ৫ হাজার ২৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নীতিমালা পরিমার্জন চলছে। তালিকায় ঢোকার অপেক্ষায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যোগ্যতা যাচাই করবে শিক্ষামন্ত্রণালয়। এলাকাভিত্তিক প্রয়োজনীয়তার ভিত্তিতে পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে চায় মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর নতুন এমপিওভুক্তির প্রক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান।

এমপিও তালিকায় নাম লেখানোর অপেক্ষায় থাকা অনেক প্রতিষ্ঠানে অনিয়ম-অস্বচ্ছতা রয়েছে জানিয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: এমপিওভুক্ত হতে চাওয়া প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম নেই এটা বলা যায় না। এক ইউনিয়নে ১৯টি স্কুল আছে। এক সহকর্মীর কাছে শুনলাম রংপুরের এক থানায় ১৬টি কলেজ আছে! এতো শিক্ষাপ্রতিষ্ঠান কাদের প্রয়োজনে, শিক্ষক-শিক্ষার্থী আছে? ফলাফল কেমন?

অথচ এমপিওভুক্তির প্রচলিত নীতিমালা অনুযায়ী, গ্রামাঞ্চলে একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ৩-৬ কিলোমিটারের মধ্যে আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে সেটিকে এমপিওভুক্ত করা হবে না।

তবুও রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্বার্থ হাসিলে পরিবারের নামে নামকরণ করা ছোট ছোট স্কুল-কলেজ বানানো চলছে জানিয়ে তিনি বলেন: এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন নেয়ার আগে আমাদের বলা হয় স্বঅর্থায়নে পরিচালিত হবে। অথচ কিছুদিন যেতেই এসব প্রতিষ্ঠান আবার এমপিওভুক্ত করার দাবি তোলা শুরু করে।

শিক্ষামন্ত্রণালয়ের দিক থেকে এমন বাস্তবতা যেমন আছে তেমন বাস্তবতা আছে এমপিও’র দাবি তোলা প্রতিষ্ঠানের শিক্ষকদের দিক থেকেও।

৩১ ডিসেম্বর থেকে শুরু করে ৪ ডিসেম্বর পর্যন্ত আমরণ অনশনের মতো কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অবশেষে প্রধানমন্ত্রীর কাছ থেকে কাঙ্ক্ষিত আশ্বাসের পর বাড়ির পথ ধরেন তারা।

তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করা সম্ভব হবে না জানিয়ে তথ্য কর্মকর্তা বলেন: এমপিওভুক্ত করার প্রক্রিয়া আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেতন-ভাতা। বর্তমানে এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসার সংখ্যা ২৩ হাজারেরও বেশি। তাদের জন্য বছরে ৭ হাজার কোটি টাকার বেশি টাকা দিচ্ছে সরকার। নতুন করে ৫ হাজার ২৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে সরকারকে প্রতিবছর আরও ২ হাজার ৪’শ কোটি টাকা দিতে হবে। এজন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। শিক্ষামন্ত্রণালয়কে অর্থমন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পলিসির বিষয়ে আইনমন্ত্রণালয়ের সঙ্গে বসতে হবে।

নিয়ম-নীতি মেনে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে শিক্ষামন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানান তিনি।

সরকারি অনুমোদনে কার্যক্রম চালানো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন দেশের বিভিন্ন এলাকার কয়েকশ শিক্ষক। গত ৩১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশন শুরু করেন।

তাদের অনশন ভাঙাতে গত ২ জানুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রেস ক্লাবের সামনে গেলেও এমপিওভুক্তির সুনির্দিষ্ট দিনক্ষণের দাবিতে অনশন চালিয়ে যান শিক্ষকরা।

এরপর ৫ ডিসেম্বর শিক্ষকদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস আসছে শেষ হয় ৬ দিনের আমরণ অনশন কর্মসূচি।

ট্যাগ: এমপিওনন-এমপিও
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সৃষ্টির সাথে যে বন্ধন তা যেন অটুট থাকে’

পরবর্তী

টাঙ্গাইলকে অচল করে দেওয়ার হুমকি

পরবর্তী

টাঙ্গাইলকে অচল করে দেওয়ার হুমকি

প্রতিপক্ষ বুঝে পরিকল্পনা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT