চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন হাতে আর কোন হাতকড়া চাই না

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫০ অপরাহ্ণ ২৯, মে ২০১৭
সম্পাদকীয়
A A

হাতে হাতকড়া পরানো হাসপাতালের বিছানায় শোয়া তরুণের নাম নাজমুল হোসাইন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র। তার অপরাধ; দুইদিন আগে সড়ক দুর্ঘটনায় নিজ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে অংশ নিয়েছিলেন। ওই অন্দোলনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়া নাজমুলকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে হাতকড়া পরিয়ে। পুলিশের এমন মহৎ(!) কাজের উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। বলতে গেলে প্রায় প্রতিদিনই সারাদেশের কোথাও না কোথাও এমন ঘটনা ঘটিয়ে থাকে পুলিশের অতি উৎসাহী কিছু সদস্য। বছর দেড়েক আগে আমরা দেখেছি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়ে এক পা হারানো সাংবাদিক প্রবীর সিকদারকে একজন প্রভাবশালী মন্ত্রীর ইশারায় কতটা দ্রুততার সঙ্গে হাতকড়া পরিয়ে আদালতে নিয়েছিল পুলিশ। আমরা এও দেখেছি; গত বছর রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি দখলে নিতে চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে যোগ দিয়ে সাঁওতালদের ওপর হামলা চালিয়েছিল পুলিশ। সেই হামলায় তিন সাঁওতাল নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছিল অনেকেই। এদের মধ্যে গুরুতর আহত তিন সাঁওতালকে হাসপাতালের বিছানায় কোমরে দড়ি আর হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল। সেদিন উচ্চ আদালতের নির্দেশের পর সেই হাতকড়া খুলে নিতে হয়েছিল। আজ নাজমুল হোসাইনের ঘটনায় আবারও উচ্চ আদালত বিষয়টি নজরে নিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলবের পাশাপাশি ব্যাখ্যা দিতে বলেছেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে দেয়া রুলে জানতে চান, হাতকড়া পরানো অবস্থায় চিকিৎসাসেবা কেন বেআইনি হবে না। এই ঘটনায় আমরা লক্ষ্য করেছি সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কতিপয় ব্যক্তির তৎপরতায় জানাযার জন্য ক্যাম্পাসে নিহত শিক্ষার্থীর মরদেহ না এনে এক প্রকার লোকচক্ষুর আড়ালেই তাদের যার যার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু মৃত দুই সহপাঠির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আচরণ মেনে নিতে পারেননি বিক্ষুব্ধ ছাত্ররা। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণসহ কয়েকটি দাবিতে তারা আন্দোলনে নেমে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। সেই অবস্থানে লাঠিপেটা করে-টিয়ারশেল চালিয়ে ছত্রভঙ্গ করে পুলিশ। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি ভবনের ভেতরে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর রাতে পুলিশ ডেকে পাঠায়। পুলিশ কয়েকজন ছাত্রীসহ ৪২ জনকে আটক করে নিয়ে যায়। তাদেরই একজন হাতকড়া পরানো নাজমুল। আমাদের প্রশ্ন: নিহত দুই শিক্ষার্থীর মরদেহ নিয়ে কেন এমন আচরণ করা হলো? কেন তাদের মরদেহ জানাযার জন্য ক্যাম্পাসে আনতে দেয়া হলো না? কেন ছাত্রদেরকে বিক্ষুব্ধ করে তোলা হলো? এর পেছনে কারা ছিলো? আমরা বলতে চাই প্রতিবাদী একজন অসুস্থ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাতকড়া পরিয়ে পুলিশ ঘৃণ্যতম কাজ করেছে। ভবিষ্যতে যেন আর কোন নাজমুল এমন অবস্থার শিকার না হন- সেজন্য পুলিশ প্রশাসনকে কড়া উদ্যোগ নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিজাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়হাতকড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনাকে নিয়ে স্লোগানে অনলাইনে-মিছিলে প্রতিবাদ

পরবর্তী

ক্ষমা চেয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি ও মিশা সওদাগর

পরবর্তী
ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা

ক্ষমা চেয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি ও মিশা সওদাগর

সেহরি ও ইফতারের সময়সূচি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT