চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন আবহাওয়া আর কয়দিন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A
বৃষ্টি

ভোর রাত থেকে বৃষ্টি হয়েছে, কিছুটা থেমে সকালে আবার শুরু। ফাল্গুনের এই বৃষ্টি সারাদেশে শীতের আমেজ নিয়ে এসেছে। কাদা পানি, জলাবদ্ধতা আর যানজট পেরিয়ে স্কুল-কলেজ আর অফিসমুখী সবারই এক প্রশ্ন, কয়দিন চলবে এই বৃষ্টি?

এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস চ্যানেল আই অনলাইনকে বলেন: ফেব্রুয়ারির শেষ দিন (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত এমন আবহাওয়া চলমান থাকবে। তারপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে, দু’দিন আগে শুরু হওয়া এই বৃষ্টি চলবে আগামীকাল পর্যন্ত। তবে ঝড়বৃষ্টির সময় যেহেতু চলে এসেছে। কাজেই এমন আবহাওয়ার দেখা মিলবে কিছুদিন পরপরই।

রাজধানীতে সকাল থেকেই রেইনকোট নয়তো ছাতা মাথায় শিক্ষার্থীদের বাবা-মায়ের হাত ধরে স্কুলে যেতে দেখা গেছে। এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগে বাসা থেকে বেরিয়ে যানবাহন স্বল্পতা ও জ্যামের কারণে পথে আটকে হয়েছে।

দীর্ঘক্ষণ জ্যামের পরে বৃষ্টিতে ভিজে অফিসে পৌঁছতে দেখা গেছে অফিসগামীদের। একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত তামান্না বলেন, বৃষ্টির কারণে রাস্তায় কোনো রিকশা নেই। যে দু’একজনকে দেখা যায় তারাও এই বৃষ্টিতে কোথাও যেতে চান না। আর বৃষ্টির সময় বাসে জায়গা পাওয়াতো ভাগ্যের ব্যাপার!

তার সুরে সুর মিলিয়ে অপর এক নারী জানালেন, যদিও বা একটা রিকশার দেখা মেলে কিন্তু রিকশার চেয়ে রাস্তায় মানুষের সংখ্যা অনেক বেশি। আর তাই যানবাহনের অপেক্ষা না করে হেঁটেই অফিসে রওয়ানা হয়েছি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে: আগামী ২৪ ঘণ্টা রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রসহ বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা  সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনায় ৭৭ মিলিমিটার। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল জেলায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

ট্যাগ: আবহাওয়াবৃষ্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও বৈঠকে বসছেন ট্রাম্প-কিম

পরবর্তী

ভারতীয় বিমান বাহিনীকে বলিউডের স্যালুট

পরবর্তী

ভারতীয় বিমান বাহিনীকে বলিউডের স্যালুট

সিনিয়র সাংবাদিক শাহ আলমগীর আইসিইউতে

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT