আদালত

এমএলএম ও ই-কমার্সে আটকে থাকা টাকা কীভাবে ফেরত, প্রশ্ন আদালতের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ভবন, ঢাকা, বাংলাদেশ, শান্তিপূর্ণ পরিবেশ, পরিষ্কার রাস্তা, সবুজ গাছপালা, আকাশে মেঘ, আধুনিক স্থাপত্য, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন এমএলএম কোম্পানি ও ই-কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগের পর আটকে থাকা টাকা গ্রাহকরা কীভাবে ফেরত পাবেন, এই প্রশ্ন দেশের সর্বোচ্চ আদালতের।

মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে-টু-ইউ সংক্রান্ত এক শুনানিতে মঙ্গলবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে বিচারপতি এম ইনায়েতুর রহিম দুদকের আইনজীবীর কাছে এই প্রশ্ন রাখেন।

এসময় দুদকের পক্ষে শুনানি করা সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খানের কাছে আদালত জানতে চান যে, ‘ইউনিপে-টু-ইউ, ইভ্যালি, আলিশা মার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আটকে থাকা টাকা গ্রাহকরা ফেরত পাবেন কীভাবে? গ্রাহকদের তো টাকাটা ফেরত পেতে হবে।’

বিষয়:ই কমার্সএমএলএমসুপ্রিম কোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…