চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমএনপি সেবা: সবচেয়ে বেশি গ্রাহক পেয়েছে রবি, হারিয়েছে গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ন ২১, অক্টোবর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

নম্বর না বদলে অপারেটর পরিবর্তনের সেবা এমএনপি চালু হওয়ার প্রথম ১৮ দিনে মোট অপারেটর বদলের আবেদন হয়েছে ৪৭ হাজার ৯০টি। এর মধ্যে সফলভাবে অপারেটর পরিবর্তন করতে পেরেছে ২৬ হাজার ৮১৭ এবং ব্যর্থ হয়েছে ২০ হাজার ২৫৫ গ্রাহক। আবেদন করেও অপেক্ষায় আছে ১৮ জন। এই ১৮ দিনে সবচেয়ে বেশি গ্রাহক পেয়েছে রবি এবং সবচেয়ে বেশি গ্রাহক হারিয়েছে গ্রামীণফোন।

চালুর প্রথম ১৮ দিনে রবি পেয়েছে ১৬ হাজার ৯১৬ গ্রাহক। রবি থেকে ৫ হাজার ৯৭৩ গ্রাহক অন্য অপারেটরে চলে গেছে। গ্রামীণফোন থেকে চলে গেছে ১১ হাজার ৬৭৬ জন। বিপরীতে তাদের নেটওয়ার্কে এসেছে ৪ হাজার ৪১ গ্রাহক।

এমএনপি সেবা চালুর পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পরিসংখ্যানে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

বিটিআরসির প্রকাশিত তথ্যে দেখা যায়, রবিতে আসা গ্রাহকদের মধ্যে ৯ হাজার ২৫৮ গ্রাহকই এসেছেন গ্রামীণফোন ছেড়ে। এছাড়াও টেলিটক থেকে এসেছে ১৬৫, বাংলালিংক থেকে ৭ হাজার ৪৯৩ গ্রাহক। একইসঙ্গে রবি ছেড়ে টেলিটকে গেছে ১৪০, গ্রামীণফোনে ২ হাজার ৬৪৩ ও বাংলালিংকে ৩ হাজার ১৯০ জন। এই সময়ে রবি ছাড়তে চেয়েও ব্যর্থ হয়েছে ২ হাজার ৬৯৩ জন।

গ্রাহক হারানোর শীর্ষে থাকা গ্রামীণফোন থেকে ৮ হাজার ৬৪২ গ্রাহক অন্য অপারেটরে যেতে চেয়ে ব্যর্থ হয়েছে। ছেড়ে যেতে পেরেছে ১১ হাজার ৬৭৬ গ্রাহক।

গ্রামীণফোন থেকে টেলিটকে গেছে ১২৩, রবিতে ৯ হাজার ২৫৮ এবং বাংলালিংকে ২ হাজার ২৯৫ গ্রাহক। অন্যদিকে গ্রামীণফোন পেয়েছে ৪ হাজার ৪১ গ্রাহক। এই গ্রাহকের মধ্যে টেলিটক থেকে ৪৬, রবি থেকে ২ হাজার ৬৪৩ ও বাংলালিংক থেকে ১ হাজার ৩৫২ জন।

Reneta

বাংলালিংক প্রথম ১৮ দিনে গ্রাহক যোগ করতে পারলেও ছেড়ে যাওয়া গ্রাহকের সংখ্যাই বেশি। এখন পর্যন্ত বাংলালিংক ৫ হাজার ৫২৬ গ্রাহক পেয়েছে, হারিয়েছে ৮ হাজার ৯১৬ জন। বাংলালিংকে টেলিটক থেকে এসেছে ৪১, গ্রামীণফোন থেকে ২ হাজার ২৯৫ ও রবি থেকে ৩ হাজার ১৯০ জন গ্রাহক।

বাংলালিংক থেকে টেলিটকে গেছে ৭১ জন, গ্রামীণফোনে ১ হাজার ৩৫২ জন, রবিতে ৭ হাজার ৪৯৩ জন। এই সময়ের মধ্যে বাংলালিংক ছাড়তে চেয়ে ব্যর্থ হয়েছে ৬ হাজার ৮৬১ গ্রাহক।

এমএনপি সেবা চালুর পর এ যাবৎ অন্য অপারেটর থেকে টেলিটকে এসেছে ৩৩৪ গ্রাহক। এর মধ্যে গ্রামীণফোন থেকে ১২৩, রবি থেকে ১৪০ এবং বাংলালিংক থেকে ৭১ জন। অন্যদিকে টেলিটক ছেড়ে গেছে ২৫২ গ্রাহক। এর মধ্যে গ্রামীণফোনে গেছে ৪৬ জন, রবিতে ১৬৫ ও বাংলালিংকে ৪১ জন। তবে টেলিটক ছাড়তে চেয়ে ২ হাজার ৫৯ গ্রাহক আবেদন করেও ব্যর্থ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেটর পরিবর্তনএমএনপিমোবাইল নম্বর পোর্টেবিলিটিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালিতে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি

এপ্রিল ১০, ২০২৬

আম্পায়ারিং নিয়ে উয়েফায় অভিযোগ করেছে বার্সেলোনা

এপ্রিল ১০, ২০২৬

ইরানকে হরমুজে চাঁদা আদায় বন্ধ করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১০, ২০২৬

লেবাননে হামলার পর শান্তি আলোচনার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT