মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে এ বছরের শেষ নাগাদ অপারেটর পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন গ্রাহকরা।
মঙ্গলবার বাংলাদেশ টেলিকম রেগুলেটরী কমিশন
বিটিআরসি সংবাদ সম্মেলনে জানায়, তৃতীয় পক্ষের মাধ্যমে এ সুবিধা পাবেন
গ্রাহকরা। সেপ্টেম্বরের মধ্যে তৃতীয় পক্ষ ঠিক করতে নিলাম কার্যক্রম শেষ
করবে বিটিআরসি।
সেলুলার মোবাইল ফোন লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশী যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এ নিলামে অংশ নিতে পারবে। নিলামের যোগ্যতা হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা ও কমপক্ষে এক কোটি গ্রাহককে সেবা দেয়ার সক্ষমতা থাকতে হবে।
অপারেটর পরিবর্তনে গ্রাহকের কাছ থেকে পরিবর্তিত অপারেটর সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত চার্জ নিতে পারবেন।








