চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এভ্রিল আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন

তুমুল বিতর্কে জড়িয়ে গেছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর এবারের আসরটি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গেল শুক্রবার চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরেছিলেন জান্নাতুল নাঈম এভ্রিল। তবে বিবাহিত হয়েও অবিবাহিত বলে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। শুধু তাই না বিয়ের খবর ফাঁস হয়ে যাওয়ার কারণে শাস্তি স্বরূপ সেরার মুকুটও হারাতে যাচ্ছেন তিনি। আর এসব নিয়েই গত কয়েকদিন ধরে শোবিজ অঙ্গন তোলপাড়। সোশাল মাধ্যমে এই ইস্যু নিয়ে কথা বলেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। আর এবার এভ্রিলকে নিয়ে মুখ খুললেন দেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

এভ্রিলকে নিয়ে ফেসবুকে দেয়া তসলিমা নাসরিনের স্ট্যাটাসটি কয়েকটি শব্দ বাদ দিয়ে তুলে ধরা হলো:
‘‘জান্নাতুল নাঈম এভ্রিলের বাবা গ্রামের গরিব চাষী। ১৬ বছর বয়সে এভ্রিলকে জোর করে বিয়ে দিয়ে দেন। আমার বাবা ধনী, নামী ডাক্তার, মেডিক্যাল কলেজের প্রফেসর ছিলেন। কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এলে আমার বাবা বলে দিয়েছেন, আমার মেয়ে পড়াশুনা করবে, বড় হবে। তারপর বিয়ে করতে চাইলে নিজের পছন্দ মতো বিয়ে করবে।

এভ্রিলের লেখাপড়ার সুবিধে ছিল না। স্বামীর ঘর থেকে পালিয়ে গিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে তাকে টিউশনি করতে হয়েছে, কলেজে পড়তে হয়েছে । বারো ক্লাস পর তার আর পড়া হয়নি। আমার বাবা মা আমাকে মুখে তুলে খাইয়ে, পরম আদর যত্নে রেখেছেন, উৎসাহ দিয়েছেন ডাক্তারি পড়তে। আমি ডাক্তারি পড়েছি। ডাক্তার হয়েছি।

Banglabid

এভ্রিল ছিল অসহায়। খাওয়া জোটেনি, টাকা জোটেনি। স্ট্রাগল করেছে বছরের পর বছর। নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে । শেষ পর্যন্ত একটি বাইক কোম্পানির ব্রান্ড এম্বাসাডার হয়েছে। ওর আরো বড় হওয়ার স্বপ্ন। আমার অভাব ছিল না। ডাক্তারি করার পাশাপাশি বই লিখেছি, বইগুলো প্রচুর লোকপ্রিয়তা পেয়েছে। পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে বই। নানা পুরস্কার এবং সম্মান পেয়েছি বিভিন্ন দেশ থেকে।

এভ্রিল মিস বাংলাদেশ প্রতিযোগিতায় নিজের সম্পর্কে মিথ্যে বলেছে। আমি সাত খন্ড আত্মজীবনী লিখেছি। কোথাও নিজের সম্পর্কে এক বর্ণ মিথ্যে লিখিনি।
এভ্রিল আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু দেশের মানুষ যখন আমাদের গালি দেয়, গালিগুলো সব এক….।

সব মেয়েই ,সে গরিব হোক ধনী হোক, কালো হোক সাদা হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মিথ্যুক হোক অমিথ্যুক হোক, উঁচু জাত হোক নিচু জাত হোক, পুরুষের চোখে এক। সবাইকে প্রকাশ্যে এবং আড়ালে একইভাবে ডাকে এবং ডাকবে আমাদের মাথার ওপর বসে থাকা সম্মানিত পুরুষজাতি।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভ্রিলতসলিমা নাসরিনমিস ওয়ার্ল্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী নেতৃত্বে নারীরা আরো স্বাপ্নিক হয়

পরবর্তী

‘প্রধান বিচারপতি ছুটিতে থাকায় বিচারকার্যে কোন প্রভাব পড়েনি’

পরবর্তী
প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

‘প্রধান বিচারপতি ছুটিতে থাকায় বিচারকার্যে কোন প্রভাব পড়েনি’

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড়, চিকিৎসক নেই বলে অসুস্থরা অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই তাই 'হারবালের' রমরমা ব্যবসা

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT