বিনোদন

এভারেস্ট জয় নিয়ে রাহুলের ‘পর্ণা’

এভারেস্ট জয় নিয়ে রাহুলের ‘পর্ণা’

মাত্র ১৩ বছর বয়সেই এভারেস্ট জয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন পর্ণা মালাভাত নামের এক কিশোরী। সেই কাহিনি নিয়ে রাহুল বোসের নতুন ছবি ‘পর্ণা’র মুক্তি মিলবে কিছুদিন পরই। কিন্তু এরই মাঝে তিনি ঘোষণা দিলেন, ছবিটি কোন আন্তর্জাতিক উৎসবেই দেখানো হচ্ছে না।

ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে ছবিটি আমন্ত্রণও পেয়েছে বলে জানান বলিউডের এই শক্তিমান অভিনেতা-পরিচালক। কিন্তু তিনি সবাইকেই ‘না’ জানিয়ে দিয়েছেন।

এর নেপথ্যের কারণ হিসেবে রয়েছে ছবিটি একটি বিশেষ উদ্দেশ্যে নির্মাণ করেছেন পরিচালক। কোন প্রাপ্তি বা পুরস্কারের আশায় একেবারেই নয়। ছবিটি মানুষকে অনুপ্রেরণা জোগাবে। মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে-এমনই ছিল উদ্দেশ্য। আর এ থেকে যারা অনুপ্রেরণা পেতে পারেন, কেবল তাদেরকেই ছবিটি দেখাতে চান রাহুল।

ছবির মোটামুটি নব্বই ভাগই পর্ণার সত্যিকারের জীবন থেকে নেওয়া। ছবির শুটিংয়ের সময় সত্যিকারের স্থানগুলোকেই বেছে নেওয়া হয়েছে, কেবল মাউন্ট এভারেস্ট ছাড়া। তবে অন্য পরিচালকদের মতো রাহুলও ‘বায়োপিক’ নির্মানে কিছু সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছেন।

সুখবর হলো, এরই মধ্যে ভারতের রাষ্ট্রপতি ভবনে ছবিটির একটি বিশেষ প্রদর্শণীর বন্দোবস্ত করে ফেলেছেন রাহুল। সম্প্রতি ছবির গানগুলো মুক্তি দেওয়া হয়েছে সবার জন্য। ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিষয়:রাহুল বোস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…