চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সানির ৬ উইকেট, জয়ে ফিরল দোলেশ্বর

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৪৫ অপরাহ্ণ ০৮, মে ২০১৭
স্পোর্টস
A A

কারাবাস থেকে জামিনে মুক্ত হয়েই আরাফাত সানি নেমেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। প্রথম ম্যাচেই ৫ উইকেট তুলে হন জয়ের নায়কও। পরের ম্যাচগুলোতেও নিয়মিত উইকেট নিয়েছেন। এবার আগের সব সাফল্য ছাপিয়ে গেলেন। সোমবার ৬ উইকেট নিয়েছেন প্রাইম দোলেশ্বরের এ বাঁহাতি স্পিনার। জয়ে ফিরেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবও।

প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে দোলেশ্বর। আর টানা অষ্টম হার দেখেছে ভিক্টোরিয়া। ৩৪০ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২২০ রানে গুটিয়ে গেছে তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে ৯.৫ ওভার বল করে ৫৬ রানে ৬ উইকেট নেন সানি। ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন, ভিক্টোরিয়ার প্রথম তিন উইকেটই যায় এই অর্থোডক্স স্পিনারের ঝুলিতে। পরে আরো তিনটি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্পিনার আব্দুর রাজ্জাককে টপকে লিগের সর্বোচ্চ উইকেট শিকারি এখন সানি। ৮ ম্যাচে তার উইকেট ২২টি। ৭ ম্যাচে রাজ্জাকের ২১টি।

Banglabid

আব্দুল মাজিদের সেঞ্চুরি (১১৬) ও শ্রীলঙ্কান অলরাউন্ডার চতুরাঙ্গা ডি সিলভার ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে (৪৩ বলে ৬৪) ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দোলেশ্বর।

মাহবুবুল আলম ও মোহাম্মদ আরাফাত নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন মইনুল ইসলাম ও সালেহীন সাদ।

জবাবে ৪৫.৫ ওভারে অলআউট হয় ভিক্টোরিয়া। আরাফাত সানির ঘূর্ণি জাদুতে ৩৯ রানে চার উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন শফিউল হায়াত ও মইনুল ইসলাম। দুই ব্যাটসম্যানই ফিফটির দেখা পান। ৯৬ রানের জুটিটি ভাঙে শফিউল ৬৬ এর ঘরে রান আউটে কাটা পড়লে। পরে আর লড়াই করতে পারেনি ভিক্টোরিয়া। ৬৪ রান করে মইনুল বিদায় নিলে থেমে যায় ভিক্টোরিয়ার ইনিংস।

Reneta

আরাফাত সানির দিনে একটি করে উইকেট নেন চতুরাঙ্গা ডি সিলভা, এনামুল হক ও মার্শাল আইয়ুব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাত সানি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT