চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সড়কপথে আওয়ামী লীগের সফর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

সিলেট থেকে শুরু হওয়া আওয়ামী লীগের সাংগঠনিক সফরের তৃতীয় পর্যায়ে এবার কক্সবাজারের উদ্দেশে সড়কপথে যাত্রা করেছে দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে যাত্রা শুরু করেন প্রতিনিধি দলের সদস্যরা।

এর আগ মুহূর্তে তিনি বলেন, সরকারের গত ১০ বছরের উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই সফর। সেই সঙ্গে স্থানীয় রাজনীতিতে বিদ্যমান বিভেদ দূর করাও থাকছে দলটির সফরের এজেন্ডায়।

Banglabid

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সফরে আওয়ামী লীগের নেতারা নয়টিরও বেশি জনসভায় অংশগ্রহণ করবেন।

এর মধ্যে কুমিল্লার ইলিয়টগঞ্জ, কুমিল্লা টাউন হল মাঠ, চৌদ্দগ্রাম ফেনী ও সীতাকুণ্ডতে আজ জনসভায় অংশ নেবে প্রতিনিধি দলটি।

সফরের দ্বিতীয় দিন ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানা, লোহাগড়া উপজেলা, কক্সবাজারের চকরিয়া বাসস্ট্যান্ড এবং রামু ঈদগাহ মাঠের জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।

Reneta

প্রতিনিধি দলে রয়েছেন; সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। 

এর আগে গত ৮ সেপ্টেম্বর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে করে উত্তরবঙ্গ সফরে যায় আওয়ামী লীগের প্রতিনিধিদল। সেই সফরের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর গন্তব্যে পৌঁছায় নীল সাগর এক্সপ্রেস।

এর পর ১৩ সেপ্টেম্বর লঞ্চ যোগে বরগুনা সফরের কথা থাকলেও পরে তা বাতিল করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT