চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মোহামেডানের বিপক্ষে আশরাফুলের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। এবার সেঞ্চুরি হাঁকিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। মঙ্গলবার বিকেএসপিতে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ১২৪ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কলাবাগান ক্রীড়া চক্রের এ ব্যাটসম্যান। ১৩টি চারের সঙ্গে তিনটি ছক্কা দিয়ে সাজানো তার ইনিংস।

নিষেধাজ্ঞা কাটিয়ে চার মৌসুম পর লিগে ফেরা আশরাফুল আগের দুটি সেঞ্চুরিও বিকেএপিতে। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১০৪ ও অগ্রণী ব্যাংকের বিপক্ষে ১০২ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান।

লিগে আশরাফুল ছাড়া একাধিক সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান কেবল দুজন-লিটন দাস ও জহুরুল ইসলাম অমি। দুটি করে সেঞ্চুরি করেছেন তারা।

Banglabid

আশরাফুল তৃতীয় সেঞ্চুরিটি তুলে নেন মোহামেডানের স্পিনার তাইজুল ইসলামকে ছক্কা মেরে। ৯০ রান নিয়ে যখন খেলছিলেন তখন বোলিংয়ে আসেন তাইজুল।  এ বাঁহাতি স্পিনারের প্রথম বলে মারেন বাউন্ডারি। পরের বলে সিঞ্চেল নিয়ে প্রান্ত বদলান। তাইবুর রহমান সিঞ্চেল নিলে স্ট্রাইক পেয়ে ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছান। শেষ দুই বলে মারেন আরো ‍দুটি চার।  ইনিংসের ৪০তম ওই ওভার থেকে আসে ২০ রান।

সেঞ্চুরির পর আরো বিধ্বংসী হয়ে ওঠেন আশরাফুল। চার-ছক্কার পসরা সাজিয়ে দ্রুত রান তুলতে মনযোগী হন তিনি। ১২৭ রানের মাথায় সেই তাইজুলের বলেই অবশ্য এলবিডব্লুউ হয়ে সাজঘরে ফেরেন।

আশরাফুল এদিন ফিফটি পূর্ণ করেন ৭১ বলে। তিন অঙ্কে পৌঁছান ১১২ বলে। শেষ ১২ বল মোকাবেলায় নেন ২৬ রান। আশরাফুল ঝড় থামার পর পথ হারায় কলাবাগান। দ্রুত উইকেট হারিয়ে ২৬০ রানের বেশি তুলতে পারেনি তারা। অথচ আশরাফুল যেভাবে রানের চাকা ঘুরিয়ে দিয়ে যান, তাতে অনায়াসে তিনশ’র দিকে ছুটতে পারত কলাবাগান।

Reneta

দারুণ বোলিং করে কলাবাগান ইনিংসে ধস নামান কাজী অনিক। এ বাঁহাতি পেসার তুলে নেন ৬ উইকেট। ৮.৫ ওভারে ৪৪ রান দেয়া অনিকের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২.১ ওভার আগে অলআউট হয় কলাবাগান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ আশরাফুললিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

তনু হত্যার দুই বছর: মামলার অগ্রগতি নেই

পরবর্তী

উবারের ‘সেলফ ড্রাইভিং’ বন্ধ হচ্ছে

পরবর্তী

উবারের ‘সেলফ ড্রাইভিং’ বন্ধ হচ্ছে

সুখ, সুখ দিবস ও মাহমুদুল্লাহ-দীনেশের ছক্কা!

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT