চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

এবার মিউজিক্যাল প্রিমিয়ার লীগ

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
৪:০৯ অপরাহ্ণ ০৭, মে ২০১৬
বিনোদন
A A

ক্রিকেট প্রিমিয়ার লিগের আদলে এবার মিউজিকে প্রিমিয়ার লীগ হতে চলেছে। গানের
খেলার মধ্য দিয়ে শিল্পীদের জন্য দুর্দান্ত এক প্লাটফর্ম গড়ে তুলবে মিউজিক
প্রিমিয়ার লীগ। প্রথমবারের মতো প্রতিভাবান শিল্পীদের তুলে আনতে চ্যানেল আই’র পর্দায় সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ (এমপিএল) শো’র আয়োজন।

প্রেক্ষাপট বর্ণনা করে আয়োজকরা বলেছেন, বাঙালির ভালোলাগা, আবেগ, সুখ বা দুঃখের অনুভূতিগুলো দুটি জায়গায় খুব বেশি খেলা করে। একটি ক্রিকেট আর অন্যটি গান।

এবার ক্রিকেটের ঘরোয়া লিগের আদলে গানের খেলার মধ্য দিয়ে তাই দর্শকদের ভিন্নধর্মী ও সম্পূর্ণ নতুন ধারার মিউজিক্যাল রিয়েলিটি শো উপহার দিচ্ছে চ্যানেল আই এবং সেভেন আপ।

Banglabid

নতুন ধারার এই সংগীত প্রতিযোগিতায় কমিউনিক্যাশন এন্ড অ্যাক্টিভেশন পার্টনার এশিয়াটিক থ্রি সিক্সটি এবং ব্রডকাস্ট পার্টনার চ্যানেল আই।

এশিয়াটিক থ্রি সিক্সটির এক্সিকিউটিভ ডিরেক্টর ইরেশ যাকের বলেন, গান তো আমরা অনেকভাবে পরিবেশন করি দর্শকদের কাছে। সেই গানটি অন্যভাবে দর্শকদের কাছে কিভাবে আকর্ষণীয় করা যায়, এই চিন্তা থেকেই আমাদের এমপিল’র যাত্রাটি শুরু।

‘আমরা মনে করছি এবং আশা করছি আমরা দর্শকদের পুরোপুরি বিনোদনধর্মী একটি অনুষ্ঠান উপহার দিতে পারব।’

Reneta

ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের এমডি এন্ড সিইও গোলাম কুদ্দুস চৌধুরী বলেন, আমরা বাঙালিরা জন্মের পরই গানের সঙ্গে জড়িয়ে যাই। গোসল করার সময় পানি যখন গরম আসে, তখন একটু গান করি আর ঠাণ্ডা হলেও গান করি। তাই আমার মনে হয় এই অনুষ্ঠানটি দর্শকদের আলাদা কিছু দিতে পারবে।

সারাদেশে শিল্পী অন্বেষনের অনন্য সাধারণ এই আয়োজনের রেজিস্ট্রেশন শুরু হবে ৯ মে, চলবে ২০ মে পর্যন্ত। ৮টি বিভাগীয় অডিশনের মধ্য দিয়ে বাছাই করা শিল্পীদের নিয়ে ঢাকায় শুরু হবে মূল প্রতিযোগিতা যেখানে প্রতিটি টিমে ৩ জন করে মোট ২৪ জন শিল্পী নিজ নিজ অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।

মূল প্রতিযোগিতার তিন বিচারক স্বনামধন্য সংগীত তারকা পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার এবং শাকিলা জাফর।

আয়োজনের ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজটি করতে পারলে আমি মনে করি, দর্শক ক্রিকেট ভুলে গিয়ে গানের কথা বলবে।

তিনি বলেন: ‘বাংলাদেশের গোলায় গোলায় ধান আর গলায় গলায় গান’ এই গানটি নিয়ে যদি আমরা এগিয়ে যাই দর্শক বলবে এটি কোনো গানের রিয়েলিটি শো নয় এটি গানের প্রিমিয়ার লীগ।

প্রথমবারের মতো ভিন্ন ধরনের অনুষ্ঠানের বিচারক বাপ্পা মজুমদার বলেন, সবচেয়ে বেশি এই অনুষ্ঠান নিয়ে আমি আগ্রহী তার কারণ অনুষ্ঠানটি মূলত গানভিত্তিক।

আরেক বিচারক শাকিলা জাফর বলেন: নতুন অনুষ্ঠান, নতুন প্রতিযোগী সবকিছুই ভালো হবে।

‘আমি চাই এখান থেকে নতুন কোনো প্রতিভা বের হয়ে আসুক,’ মন্তব্য করে অনুষ্ঠানটির সাফল্য কামনা করেন শাকিলা জাফর।

সম্ভাবনাময় কন্ঠ শিল্পীদের জন্য প্লাটফর্ম গড়ে দেয়ার সঙ্গে দর্শকদের ভালোমানের অনুষ্ঠান উপহার দেয়ার প্রয়াসে এমপিএল আগামী ১৪ জুলাই থেকে প্রতি বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সম্প্রচার করবে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT