চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ভূমিধস বিজয়ের পথে মোদির বিজেপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২৩, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নরেন্দ্র মোদি-বিজেপি

ভারতের ৭ ধাপের ম্যারাথন জাতীয় নির্বাচনের ভোটগণনা চলমান থাকলেও এরই মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপির জয় প্রায় নিশ্চিত দেখা যাচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, সর্বশেষ গণনার ফল অনুসারে, গণনার অধীনে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি ও জোট (এনডিএ) পেয়েছে ৩৪৮টি, কংগ্রেস ও জোট (ইউপিএ) পেয়েছে ৯০টি এবং জোটবিহীন দলগুলো পেয়েছে ১০৪টি আসন।

মোট আসন ৫৪৩টি হলেও অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টার ঘটনায় ভেলোরের ভোটগ্রহণ বাতিল করা হয়।

বৃহস্পতিবার সকাল ৮টায় প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটগণনা শুরু হয়।

আসন্ন ফলাফল নিয়ে ভারত জুড়ে একদিকে বিজয়োল্লাসের প্রস্তুতি আরেকদিকে চাপা উত্তেজনা। উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ নাগরিকরাও।

দিল্লির মসনদে কে বসছেন, নরেন্দ্র মোদি নাকি অন্য কেউ, নিশ্চিত করে জানা যাবে আজই। কিন্তু এখনই বোঝা যাচ্ছে, ৩শ’র বেশি আসনে এগিয়ে থেকে মোদি সম্ভবত দ্বিতীয় মেয়াদেও ভারতের প্রধানমন্ত্রী তিনিই হতে যাচ্ছেন।

Reneta

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভারতের সরকার গঠন করতে হলে কোনো রাজনৈতিক দল বা জোটকে সংসদের নিম্নকক্ষ বা লোকসভায় কমপক্ষে ২৭২টি আসন পেতে হয়।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসন পেয়ে জিতেছিল, যা ছিল এর আগ পর্যন্ত ৩০ বছরের ইতিহাসে কোনো দলের সবচেয়ে বেশি আসন লাভ। জোটসহ মোট ৩৩৬টি আসন নিয়ে সেবার সরকার গঠন করেছিল দলটি।

বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, বিজেপি নেতৃত্বাধীন জোট এবার প্রায় সাড়ে ৩শ’ আসন পেতে যাচ্ছে। সেখানে বিজেপি একাই পাবে ৩ শতাধিক আসন।

ভোট গণনার পুরো প্রক্রিয়াই হচ্ছে ভিডিও ক্যামেরার সামনে। ভোট গণনায় প্রত্যেক প্রার্থীর প্রতিনিধিদের পাশাপাশি রয়েছেন নির্বাচনী পর্যবেক্ষকরা।

ইভিএমের ভোট গণনার পরেই ভিভিপ্যাট গণনা করা হবে। গণনা হবে লটারিতে বেছে নেয়া ৫টি করে বুথের ভিভিপ্যাট। তবে প্রতি রাউন্ডের শেষে অন্যান্য বারের মতোই ফলাফল জানানো হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

প্রথমবারের মতো ভিভিপ্যাট যন্ত্র ব্যবহারের কারণে ভোটের ফল ঘোষণা হতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের কর্মকর্তারা মনে করছেন, সকাল ৮টা থেকে গণনা শুরু হলেও অনেক রাতে হয়তো ফল জানা যাবে।

মোদিকে সুষমার আগাম অভিনন্দন
সর্বশেষ গণনায় বিজেপির এগিয়ে থাকা অবস্থান দেখে আগেভাগেই নরেন্দ্র মোদিকে নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার অভিনন্দন জানিয়েছে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনার চূড়ান্ত ফল প্রকাশে এখনো অনেক দেরি। তবে তার আগেই বিজেপির এই সিনিয়র নেতা বৃহস্পতিবার এক টুইটবার্তায় ক্ষমতাসীন বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নরেন্দ্র মোদিবিজেপিভারতের লোকসভা নির্বাচনলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে নেমেছিলেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

এপ্রিল ২৭, ২০২৬

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT