চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ব্যাংকিং সেবায় আসছে গুগল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:৪৪ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

অ্যাপল, উবার, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের পর এবার ব্যাংকিং সেবায় আসছে গুগল। বিশ্বের সর্বাধিক এই প্রযুক্তি সংস্থা ব্যাংকিং সেক্টরেও রাজত্ব করতে চায়। গ্রাহকদের ব্যাংকিং সুবিধা দিয়ে মন জয় করতে তাদের এই উদ্যোগ।

বিবিসি জানায়, কারেন্ট একাউন্ট সরবরাহ করে ব্যাংকিং সেক্টরে প্রবেশ করা সর্বশেষ বৃহত্তর প্রযুক্তি সংস্থা হতে চলেছে গুগল।

সংস্থাটি বলছে যে, তারা ‘স্মার্ট চেকিং’ অ্যাকাউন্টস সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং ক্রেডিট ইউনিয়নগুলির সাথে অংশীদার হওয়ার পরিকল্পনা করছে।

এই পরিষেবা গুগল পে’র মাধ্যমে চালু করা হবে। ব্যবহারকারীদের যুক্ত করতে গুগল বিশ্লেষণকারী সরঞ্জাম ব্যবহারের অনুমতি দেবে। প্রথাগত ব্যাংকিং পণ্য থেকে ভিন্নধর্মী সুবিধা এনে দেবে গুগল।

পণ্য এবং ব্যবস্থাপনার পার্থক্যের মধ্যে প্রযুক্তি জায়ান্টরা ব্যাংকিং জগতে প্রবেশ করে নিজেদের অপরিহার্য করে তুলছে বলে মন্তব্য করেছেন বেন অ্যান্ড কো কনসালটিং সংস্থার অংশীদার জেরার্ড ডু টোইট।

তিনি বলেন, তারা সকলেই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কাজ করছে। এই ক্ষেত্রে প্রত্যেকে গ্রাহকদের মন জয়ের জন্য প্রতিযোগিতা করছে।

Reneta

ই-ব্যাংকিংয়ের মোবাইল ব্যাংকিং সেবা ব্যাংকিং খাতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। ৪৯ শতাংশ মার্কিন নাগরিকের মোবাইল ফোনই এখন ব্যাংক লেনদেনের প্রধান মাধ্যম। টেক জায়ান্ট কোম্পানিগুলো ব্যাংকিং সেবার প্রযুক্তি খাতে নতুন নতুন বিষয় যোগ করছে। চলতি বছরের ২৫ মার্চ নিজস্ব ক্রেডিট কার্ড এনেছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। গোল্ডম্যান স্যাকসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তারা ক্রেডিট কার্ড বানাচ্ছে। আবার, ফেসবুক প্রস্তাব করেছে বিল সেবা দিতে পেমেন্ট সার্ভিস চালু করার। আলিবাবা, টেনসেন্টের মতো কোম্পানিগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারকে দখল করে নিচ্ছে ই-ব্যাংকিং তথা ই-কর্মাসের সেবা বিস্তারের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলতথ্যপ্রযুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT