চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বান্দরবান সীমান্ত দিয়ে মিয়ানমার নাগরিকদের অনুপ্রবেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বান্দরবান, বাংলাদেশ
A A
রোহিঙ্গা-মিয়ানমার-rohingya

বান্দরবানের রুমা উপজেলা সীমান্ত দিয়ে মিয়ানমারের চিন রাজ্যের প্রায় ১২৪ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশে ঢুকে বর্তমানে তারা বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেমাক্রী পাংসা ইউনিয়নের ৭২ নং পিলার হয়ে চাইক্ষ্যং পাড়ায় অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চাইক্ষ্যং পাড়ার স্থানীয়রা জানায়, বেশ কিছু দিন ধরে মিয়ানমারের চিন রাজ্যের প্লাতোয়া জেলার কান্তালিন, খামংওয়া, তরোয়াইন এলাকাতে মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে। সেনাবাহিনীর আক্রমণের মুখে এরা জীবন বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বর্তমানে দুর্গম রুমা উপজেলার চাইক্ষ্যং পাড়ায় অবস্থান করছে।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল আলম বলেছেন, ‘আমরা রুমা উপজেলার দুর্গম রেমাক্রী পাংসা ইউনিয়নের ৭২ নং পিলার এর কাছে শরণার্থী প্রবেশের কথা জানতে পেরেছি। এ পর্যন্ত খুমী ও রাখাইন সম্প্রদায়ের ৩৫ পরিবারের প্রায় ১২৪ জন নারী-পুরুষ সেখানে অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে। তবে রুমা উপজেলা চাইক্ষ্যং পাড়া রুমা থেকে অনেক দুর্গম হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানতে পারছি না।’

জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম জানান, সীমান্তের পাশ্ববর্তী এলাকায় শরণার্থী অবস্থান করছে, তবে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বান্দরবানমিয়ানমাররাখাইনরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬

ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি

জুলাই ৩, ২০২৬

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT