বিনোদন

এবার প্রকাশ্যে এলো ক্যাটরিনা-ভিকির মেহেদির ছবি

ক্যাটরিনা ও ভিকি মেহেদি অনুষ্ঠানে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাটরিনা ও ভিকি মেহেদি অনুষ্ঠানে একসঙ্গে নাচছেন ও হাসছেন, চারপাশে অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বিয়ের সবকিছুই ছিল গোপন। বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি ও ভিডিও যেন ফাঁস না হয়, সে জন্য অতিথিদের দেয়া হয়েছিল নানান শর্ত। তবে বিয়ের পর্ব শেষ করে ভিকি-ক্যাট বেশ কিছু ছবি পোস্ট করেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা মুহূর্তেই লুফে নেন তাদের ভক্ত অনুরাগীরা।

বিয়ের ছবির পর শনিবার (১১ ডিসেম্বর) প্রকাশ্যে আসে ভিকি-ক্যাটের গায়ে হলুদের বেশ কিছু ছবি। এবার রবিবার (১২ ডিসেম্বর) সামনে এলো তাদের মেহেদি অনুষ্ঠানের ছবি।

ক্যাটরিনা-ভিকির মেহেদির অনুষ্ঠানে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে দেখা যায়, ভিকি এবং কনে ক্যাটরিনাসহ তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উৎসবে মেতে উঠেছেন। বর আর কনের দু’জনের চোখে-মুখে উজ্জ্বল হাসি। একে অপরের সঙ্গে তারা কতটা খুশি, তা ছবির মুহূর্তগুলোই বলে দিচ্ছে।

বছর দুয়েক প্রেম করার পর অবশেষে ৯ ডিসেম্বর যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল ভিকি এবং ক্যাটরিনার রাজকীয় বিয়ের আসর।

ক্যাটরিনা-ভিকির মেহেদির ছবি, আনন্দে ভরা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বারওয়ারা ফোর্টের মহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ভিকি-ক্যাটরিনা। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা। বর বেশে ভিকিও সামনে এসেছিলেন সব্যসাচীর পোশাকেই।

বিষয়:ছবি বিয়ে ভিকি-ক্যাট ভিকি-ক্যাটরিনা মেহেদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…